দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে রওনা দেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
দুই দিনের সফরে বাংলাদেশের প্রতিনিধি দল কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রাহমান বিন জসিম আল থানির সঙ্গে বৈঠক করবেন। দেশে বিদ্যমান জ্বালানি সংকট নিয়ে কাতারের সহযোগিতা চাইতে পারে ঢাকা।
এই সরকারি সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন আছেন।
আগামী ১৯ তারিখ রাতে পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফিরে আসার কথা রয়েছে।

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি







