নারীদের যাত্রা যাত্রীবান্ধব ও নিরাপদ করতে ‘মহিলা বাস সার্ভিস’ চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২৬, ১৪:২৫ আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১৪:২৬

নগরীর নারী যাত্রীদের যাত্রা যাত্রীবান্ধব ও নিরাপদ করতে ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। নারীদের জন্য বিশেষ এই গোলাপি রঙের বাসে চালক ও কনডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এই পিংক বাসের উদ্বোধন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে শেখ রবিউল আলম বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মহিলা চালক ও মহিলা কন্ডাক্টর দ্বারা পরিচালিত এই পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে।’

তিনি বলেন, ‘নারীদের জন্য ১৪টি বাস ১৩টি রুটে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকায় ১০টি রুটে ১০টি বাস চলবে। একটি বাস একতলা এবং বাকি নয়টি দ্বিতল। চট্টগ্রামে একটি রুটে দুটি দ্বিতল বাস এবং বগুড়ায় দুটি রুটে দুটি দ্বিতল বাস চালানোর পরিকল্পনা রয়েছে।’

এ সময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, সড়ক সচিব জিয়াউল হক, সড়ক সচিব মোহাম্মদ জিয়াউল হক, বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা প্রমুখ।

/এএজে/এনআই/
সম্পর্কিত
যে অঞ্চলের নারীদের কাছে ‘সবুজ শাড়ি’ শক্তির প্রতীক
দুইবার মৃত্যুদণ্ডের ইনজেকশন দেওয়া হলো, তবু বেঁচে গেলেন টেনেসির নারী
শিক্ষায় এগিয়ে, ক্ষমতায়নে পিছিয়ে: দেশে নারীর সংকট কোথায়
সর্বশেষ খবর
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
‘হামলাকারী’ ছাত্রদল নেতা আহত সাংবাদিকদের বললেন ‘গুপ্ত শিবির’, আরেক নেতার ভাষ্য ‌‘শিবিরের চক্রান্ত’
‘হামলাকারী’ ছাত্রদল নেতা আহত সাংবাদিকদের বললেন ‘গুপ্ত শিবির’, আরেক নেতার ভাষ্য ‌‘শিবিরের চক্রান্ত’
ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি