বিদ্যুৎ সংকটে সরকারের দায় নেই, তবু দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী: ডা. জাহেদ

বাংলা ট্রিবিউন ডেস্ক  
১৯ আগস্ট ২০২৬, ২৩:৫৮আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ২৩:৫৮

বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের কোনও দায় নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, এরপরও জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখ প্রকাশ করেছেন।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নজরুলবর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ খবর জানিয়েছে।

ডা. জাহেদ উর রহমান বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম প্রতি ছয় মাস পরপর পর্যালোচনা করা হবে। কোন মন্ত্রণালয় কী কাজ করছে এবং তা কীভাবে বাস্তবায়ন করছে, সেই মূল্যায়ন নিয়মিত করা হবে। একই সঙ্গে সরকার কী কাজ করেছে এবং সামনে কী করতে চায়, সেসব তথ্যও জনগণের কাছে তুলে ধরা হবে।

তিনি বলেন, আগামী পাঁচ বছর এভাবেই জনগণের কাছে জবাবদিহি করতে হবে। ভবিষ্যতেও সরকারগুলো জনগণের সঙ্গে যোগাযোগ রেখে তাদের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তথ্য উপদেষ্টা আরও বলেন, ভবিষ্যতের বাংলাদেশে নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত থাকবে। কারণ প্রতিটি সরকারকেই মেয়াদ শেষে জনগণের কাছে গিয়ে আবার ভোট চাইতে হবে। তাই জনগণের সঙ্গে সরকারের নিয়মিত যোগাযোগ থাকা এবং তাদের কাছে নিজেদের কাজের হিসাব তুলে ধরা জরুরি।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে এবং জনগণ সরকারকে বড় ধরনের ম্যান্ডেট দিয়েছে। জনগণের দেওয়া সেই দায়িত্ব ও প্রতিশ্রুতি যেকোনো মূল্যে রক্ষা করতে সরকার কাজ করবে।

জেলা প্রশাসনসহ সরকারি কর্মকর্তাদের উদ্দেশে ডা. জাহেদ উর রহমান বলেন, বিএনপি সরকার দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দিয়েছে। তারা নিজ নিজ দায়িত্ব ও পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। এতে রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, বিভাগের আট জেলার জেলা প্রশাসক, জেলা কালচারাল অফিসার এবং শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এম/
সম্পর্কিত
ডপলার জরিপসরকারের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি বেশি
একনেকে ১০ প্রকল্প অনুমোদন, কী কী আছে  
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে, অনুমোদনের অপেক্ষায় ১১ প্রকল্প 
সর্বশেষ খবর
খুলনায় গুলিতে যুবককে হত্যার ৩ ঘণ্টা পর আরেকজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খুলনায় গুলিতে যুবককে হত্যার ৩ ঘণ্টা পর আরেকজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
তিন জেলায় নতুন ডিসি
তিন জেলায় নতুন ডিসি
আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষে গলাকাটা মরদেহ: হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি পিবিআইয়ের
আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষে গলাকাটা মরদেহ: হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি পিবিআইয়ের
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক বাস মেরামতে ২৮ লাখ টাকা ব্যয় দেখিয়েছে প্রশাসন
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক বাস মেরামতে ২৮ লাখ টাকা ব্যয় দেখিয়েছে প্রশাসন
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন