রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অভিযোগের সুযোগ নেই: চিফ হুইপ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ আগস্ট ২০২৬, ১৪:০২আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১৪:০২

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধী দলের অভিযোগ প্রসঙ্গে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, “বর্তমান সংবিধানের নিয়ম অনুযায়ি ভোটার তালিকা, তফসিল ঘোষণা, ভোটগ্রহণ এবং শপথ গ্রহণের সব কাজ পরিচালিত হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধী দলের অভিযোগের সুযোগ নেই।” 

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে তিনি এসব কথা বলেন। 

ভোটগ্রহণের সময় ও প্রক্রিয়া সম্পর্কে চিফ হুইপ বলেন, “আজ দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংসদ সদস্যদের (এমপি) মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলবে। প্রধান নির্বাচন কমিশনার এই নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। ভোটগ্রহণ শেষে বিকাল ৫টার পরপরই সবার উপস্থিতিতে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।”  

গণমাধ্যমে সম্প্রচার প্রসঙ্গে তিনি বলেন, “ভোট শুরু হওয়ার ৫ মিনিট আগে থেকে লাইভ সম্প্রচার শুরু হবে। ভোট চলাকালীন ৩ ঘণ্টা লাইভ বন্ধ থাকলেও পুরো প্রক্রিয়ার ইনট্যাক্ট রেকর্ডিং থাকবে। এরপর ভোট গণনা ও ফলাফল ঘোষণার সময় পুনরায় লাইভ করা হবে।” 

শপথ গ্রহণ অনুষ্ঠান প্রসঙ্গে বলেন, “আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন নির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে।” তিনি জানান, সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী এখন প্রধান বিচারপতির পরিবর্তে সংসদের স্পিকার (বর্তমানে যিনি ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে আছেন) রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন। 

প্রার্থীর পদত্যাগ ও অন্যান্য নিয়ম প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, রাষ্ট্রপতি প্রার্থী (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) যদি নির্বাচিত হন, তবে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই তার সংসদ সদস্যপদ এবং মন্ত্রিত্ব স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এর জন্য আগে থেকে পদত্যাগ করার প্রয়োজন নেই।” 

কারা ভোট দেবেন বা দেবেন না প্রসঙ্গে তিনি জানান, মির্জা আব্বাস অসুস্থতার কারণে ভোট দিতে আসতে পারবেন না। তবে বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যেহেতু একজন সংসদ সদস্য, তাই তিনিও এই নির্বাচনে ভোট দেবেন বলে জানান তিনি।

/এসএমএ/এসটি/ 
সম্পর্কিত
প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে
বঙ্গভবনে শেষ অফিস করে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি 
সর্বশেষ খবর
প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ
‘আপনিই আমার সব’: ট্রাম্পকে লেখা ব্যক্তিগত সহকারীর আবেগী চিঠিতে প্রেমের বিতর্ক
‘আপনিই আমার সব’: ট্রাম্পকে লেখা ব্যক্তিগত সহকারীর আবেগী চিঠিতে প্রেমের বিতর্ক
হ্যারি-মেগানের ২১ মিলিয়ন ডলারের স্বপ্নের বাড়ির অন্দরমহল
হ্যারি-মেগানের ২১ মিলিয়ন ডলারের স্বপ্নের বাড়ির অন্দরমহল
সর্বাধিক পঠিত
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন