রাশিয়ার হয়ে যুদ্ধ করা এক বাংলাদেশিকে কৌশলে উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২৬, ১০:৩৭ আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১০:৩৭

চাকরির প্রলোভনে প্রতারিত হয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়া কমপক্ষে ৩০ বাংলাদেশির মধ্যে রাজন হোসেনকে নামে একজনকে অত্যন্ত কৌশলে উদ্ধার করে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) মস্কো সময় রাত সাড়ে ৯টায় তাকে দেশে ফেরার বিমানে তুলে দেওয়া হয়।

মস্কোয় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজনের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সম্পন্ন হওয়ার পরই তার প্রত্যাবাসন নিশ্চিত করা হয়। উদ্ধার পরবর্তী পুরো প্রক্রিয়াটি দূতাবাসের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে। 

দূতাবাসের তথ্য অনুযায়ী, রাজন হোসেন ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আদ্দিস আবাবা হয়ে বাংলাদেশে পৌঁছাবেন। রবিবার বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে তার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

উল্লেখ্য, উচ্চ বেতন এবং বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ৩০ জন বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগে গত ১ জুন আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮), জাবাল-ই-নূর (আরএল-২৫০৫) এবং টিএস ওভারসিস লিমিটেড (আরএল-১৭৫৫) নামে তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার এবং জামানত বাজেয়াপ্ত করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

/এসও/এফআর/
সম্পর্কিত
ফিনল্যান্ড উপসাগরে ড্রোন হামলায় রুশ জাহাজে আগুন
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা ‘খুব কাছে’: ট্রাম্প
রাশিয়ার সেতুতে টানা দ্বিতীয় দিন ইউক্রেনের ড্রোন হামলা
সর্বশেষ খবর
প্রতিপক্ষের মুখে বল ছুড়েও লাল কার্ড দেখেননি মেসি, কেন?
প্রতিপক্ষের মুখে বল ছুড়েও লাল কার্ড দেখেননি মেসি, কেন?
২০২৭ সালের শুরুতে ইরানে আবারও হামলার ইঙ্গিত ট্রাম্পের
২০২৭ সালের শুরুতে ইরানে আবারও হামলার ইঙ্গিত ট্রাম্পের
গোপালগঞ্জে গভীর রাতে গণগ্রেফতারের গুজব, গ্রাম ছাড়লেন অনেকে
গোপালগঞ্জে গভীর রাতে গণগ্রেফতারের গুজব, গ্রাম ছাড়লেন অনেকে
সর্বকনিষ্ঠ হিসেবে ক্যারিয়ার সুপার স্ল্যাম জিতলেন আলকারাজ
সর্বকনিষ্ঠ হিসেবে ক্যারিয়ার সুপার স্ল্যাম জিতলেন আলকারাজ
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক