ফিনল্যান্ড উপসাগরে ড্রোন হামলায় রুশ জাহাজে আগুন

আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর ২০২৬, ১৯:৩৪ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৯:৩৪

ফিনল্যান্ড উপসাগরের পূর্বাংশে ড্রোন হামলায় আক্রান্ত রুশ মালবাহী জাহাজ স্পার্টা-২-এর আগুন নেভানো ও উদ্ধার তৎপরতা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার সকালে হামলার শিকার জাহাজটি রাশিয়ার বাল্টিক ছিটমহল কালিনিনগ্রাদের দিকে যাচ্ছিল। পরে এটি ফিনিশ জলসীমায় ভেসে আসে। ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী বলেছে, হামলার নেপথ্যে সম্ভবত ইউক্রেন রয়েছে। তবে কিয়েভ হামলা নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি।

ফিনিশ সীমান্তরক্ষী বাহিনী রবিবার জানায়, জাহাজটির ডুবে যাওয়া ঠেকাতে কাজ চলছে। আশপাশের সমুদ্রপথে কোনও ঝুঁকির কথা তাদের জানা নেই। কালিনিনগ্রাদের গভর্নর আলেক্সেই বেসপ্রোজভান্নিখ বলেছেন, প্রাথমিক তথ্যে হামলায় দুটি ড্রোন ব্যবহার করা হয়েছে এবং অঞ্চলটির সরবরাহে কোনও হুমকি নেই।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অরপো বলেন, যুদ্ধ আমাদের একেবারে আশপাশে ছড়িয়ে পড়ছে। আগ্রাসীর বিরুদ্ধে পাল্টা লড়াইয়ের অধিকার ইউক্রেনের আছে।

জাহাজটিকে ২০২২ সালে যুক্তরাষ্ট্র এবং এ বছর ইউক্রেন নিষেধাজ্ঞার আওতায় এনেছে। দুই দেশের সরকারের তথ্য অনুযায়ী, এটি একটি রুশ কোম্পানি পরিচালনা করে।

ফিনিশ কোস্টগার্ড জানায়, স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটের দিকে তারা খবর পায়। জাহাজটি সুরসারি দ্বীপের প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে ছিল। সীমান্ত কর্মকর্তারা এলাকায় সাময়িক আকাশ ও সমুদ্রপথ নিষেধাজ্ঞা জারির কথা জানান।

ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, একটি রুশ হেলিকপ্টার আকাশসীমা লঙ্ঘন করে থাকতে পারে, যা উদ্ধার বা নজরদারি অভিযানের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

বেসপ্রোজভান্নিখ টেলিগ্রামে লিখেছেন, রুশ উদ্ধারকারী জাহাজকে ক্রুরা জানান, তাদের সরিয়ে নেওয়ার দরকার নেই। ক্রুরা এখন প্রয়োজনীয় কাজ করছেন এবং যাত্রা চালিয়ে যেতে চান।

তবে ফিনিশ সীমান্তরক্ষীরা পরে জানায়, ক্রুদের অন্য একটি রুশ জাহাজে সরানো হয়েছে, সেটি এখন রাশিয়ার পথে রয়েছে।

সূত্র: বিবিসি

 

/এএ/
সম্পর্কিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
ইরান যুদ্ধ নিয়ে ভ্যান্সের অবস্থানে ক্ষুব্ধ ট্রাম্প
ইয়েমেন অভিযানে নতুন কমান্ডার সৌদি আরবের, যুদ্ধের গতি কি পাল্টাবে
সর্বশেষ খবর
বদলে যাচ্ছে ব্যাংকের পর্ষদ, ব্যাংক চালাবেন কারা
বদলে যাচ্ছে ব্যাংকের পর্ষদ, ব্যাংক চালাবেন কারা
সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তিতে লটারির তারিখ ঘোষণা, যেভাবে আবেদন করবেন
সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তিতে লটারির তারিখ ঘোষণা, যেভাবে আবেদন করবেন
রংপুরে চার খুন: আদালতে চার্জশিট জমা দিতে এসে বিপাকে তদন্ত কর্মকর্তা, গেলেন ফিরে
রংপুরে চার খুন: আদালতে চার্জশিট জমা দিতে এসে বিপাকে তদন্ত কর্মকর্তা, গেলেন ফিরে
১৮ দিনে পোশাক খাতে কত ক্ষতি হলো, হিসাব দিলো বিজিএমইএ
১৮ দিনে পোশাক খাতে কত ক্ষতি হলো, হিসাব দিলো বিজিএমইএ
সর্বাধিক পঠিত
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন