কারা মহাপরিদর্শক থেকে জাতিসংঘে বড় পদে মোতাহের হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২৬, ১৩:৪৩আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১৩:৪৩

দেশের কারাগারের নিরাপত্তা, বন্দি ব্যবস্থাপনা ও সংস্কারের দায়িত্ব সামলে এবার জাতিসংঘে বাংলাদেশের প্রতিরক্ষা কূটনীতির দায়িত্বে যাচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। কারা মহাপরিদর্শক হিসেবে গত ১৮ আগস্ট শেষ সংবাদ সম্মেলন করার পরদিনই তাকে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বর্তমানে ওই পদে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম রাব্বানীকে প্রত্যাবর্তন করে তার স্থলাভিষিক্ত হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনকে নিয়োগের কথা বলা হয়েছে। এর মধ্য দিয়ে কারা প্রশাসনের শীর্ষ পদ থেকে সরাসরি প্রতিরক্ষা কূটনীতির গুরুত্বপূর্ণ দায়িত্বে যাচ্ছেন মোতাহের হোসেন।

পাবেন ‘মিনিস্টার’ পদমর্যাদা

প্রজ্ঞাপনে নতুন প্রতিরক্ষা উপদেষ্টার দায়িত্ব ও সুযোগ-সুবিধার শর্তও নির্ধারণ করা হয়েছে। এতে বলা হয়, প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে মোতাহের হোসেন ‘মিনিস্টার’ পদে কূটনৈতিক পদমর্যাদা ভোগ করবেন। প্রচলিত নিয়ম অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

নিয়োগের জন্য প্রয়োজনীয় অর্থ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বাজেট থেকে বহন করা হবে। আউটফিট ও বদলি মঞ্জুরির অর্থ বাংলাদেশ সেনাবাহিনীর বাজেটের সংশ্লিষ্ট খাত থেকে দেওয়া হবে। বিদেশে প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করলেও তার চাকরি বাংলাদেশ সেনাবাহিনীতেই বহাল থাকবে।

একই প্রজ্ঞাপনে বর্তমান প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম রাব্বানীকে প্রত্যাবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। 

/জেইউ/আইএএম/
সম্পর্কিত
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের ‘ই-ট্রেড ফর উইমেন অ্যাডভোকেট’ শেয়ারট্রিপের সাদিয়া হক 
আল-কায়েদার ঘাঁটি নিয়ে এখনই মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সম্মান দেওয়ার মালিক আল্লাহ, রাজনীতিবিদের অহংকার করা উচিত নয়: শাহে আলম
সম্মান দেওয়ার মালিক আল্লাহ, রাজনীতিবিদের অহংকার করা উচিত নয়: শাহে আলম
ছানিপড়া রোগীদের জন্য বিনামূল্যে অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা
ছানিপড়া রোগীদের জন্য বিনামূল্যে অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা
৬৪ রানে অলআউট বাংলাদেশ, তবু ম্যাচ বাঁচিয়ে রাখলেন শরিফুল
৬৪ রানে অলআউট বাংলাদেশ, তবু ম্যাচ বাঁচিয়ে রাখলেন শরিফুল
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী