জাতীয় ও বৈশ্বিক অর্থনীতিতে জাতীয় ন্যূনতম মজুরি ব্যবস্থাকে খুবই সময়োপযোগী ও প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও শ্রমিক নেতারা। তারা বলেন, এর জন্য একটি আইনি কাঠামো তৈরি ও ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন একান্ত প্রয়োজন। শুক্রবার বিকালে মনি সিংহ ভবনে বাংলাদেশ শ্রম ইনস্টিটিউট (বাশি) আয়োজিত ‘জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ ও বাস্তবায়নের সমস্যা’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় তারা এমন দাবি করেন।
শ্রমিকনেতা শাহ আতাউল ইসলাম বলেন, জাতীয় ন্যূনতম মজুরি ব্যবস্থা চালু করার জন্য সরকারকেই প্রধান দায়িত্ব নিতে হবে। কারণ সংবিধান অনুযায়ী শ্রমিকসহ সবার জীবনরক্ষার ও নিরাপত্তার দায়িত্ব সরকারের। তিনি দেশের সব ট্রেড ইউনিয়ন ফেডারেশন, শ্রমিক সংগঠন ও আগ্রহী ব্যক্তিবর্গকে যৌথভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
আরও পড়তে পারেন: পুলিশ থেকে ক্ষমা আদায়কারী সাহসী হাবিবা জান্নাতের কথা
শ্রমিক সংগঠনগুলোকে এ বিষয়ে একমত করতে যৌথ কর্মশালা আয়োজনের পরামর্শ দেন আনু মুহাম্মদ। তিনি বিভিন্ন গবেষণা কর্ম পরিচালনারও প্রস্তাব দেন।
ইকতেদার আহমেদ বলেন, এ জন্য আইনি কাঠামো একান্ত প্রয়োজন। এ জন্য সরকার ও ইউনিয়নগুলোকে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন তিনি।
/এসটিএস/এমএনএইচ/








