হজযাত্রায় বিমান ভাড়া আরও কমানোর কথা জানালেন বিমানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৬, ১৯:০৪আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১৯:০৪

আগামী দিনে হজযাত্রার বিমান ভাড়া আরও কমানোর জন্য চিন্তা-ভাবনা করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

রবিবার (৩০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য হেলেন জেরিন খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘আসলে হজের জন্য বিমান ভাড়া আমাদের প্রায় ২ লাখ টাকা ছিল। সেটাকে প্রথম অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার কমিয়ে ১ লাখ ৬৫ হাজার করেছিল। আমরা গতবার প্রথম হজ পেয়েছি। সেই হজে আমরা ক্যালকুলেশন করে ১ লাখ ৫৪ হাজার পর্যন্তই নিতে পেরেছিলাম।’

তিনি বলেন, ‘এবার আমরা ডাইনামিক প্রাইসিংয়ের মাধ্যমে ক্যালকুলেশন করে এটাকে ১ লাখ ৩০ হাজারে করেছি। আগামী দিনেও আমরা আরও কমানোর জন্য চিন্তা-ভাবনা করবো। যেহেতু বিমান ক্রয়ের একটি বিষয় রয়েছে এবং আমাদের রুটগুলো যদি সম্পূর্ণভাবে চালু হয়, তাহলে আমাদের আয় বেশি হবে। সেক্ষেত্রে আমরা বিমানের ভাড়া কমানোর চিন্তা করবো।’

অন্যান্য এয়ারলাইন যেভাবে চলে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে বিমানের টিকিটের দাম নির্ধারণ করা হবে বলেও জানান মন্ত্রী।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
‘সকালে ৬ হাজার বিকালে ১২ হাজার’, অভ্যন্তরীণ বিমানভাড়া নিয়ে সংসদে প্রশ্ন
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
শাহজালালের থার্ড টার্মিনালে অতিরিক্ত ৯০০ কোটি টাকা খরচের ব্যাখ্যা দিলেন মন্ত্রী
সর্বশেষ খবর
গন্তব্য নয়, বর্ষায় পথই হোক ভ্রমণের আসল আকর্ষণ
গন্তব্য নয়, বর্ষায় পথই হোক ভ্রমণের আসল আকর্ষণ
ঠাকুরগাঁও-১ সহ  ১১ আসনের সীমানা নিয়ে ইসির গেজেট প্রকাশ
ঠাকুরগাঁও-১ সহ  ১১ আসনের সীমানা নিয়ে ইসির গেজেট প্রকাশ
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইউল্যাবে আলোচনা ও দোয়া মাহফিল
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইউল্যাবে আলোচনা ও দোয়া মাহফিল
এক মঞ্চে দেশের ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকরা
এক মঞ্চে দেশের ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকরা
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল