বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৮আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৮

দেশজুড়ে চলমান তীব্র লোডশেডিং ও বিদ্যুৎ সংকটের কারণে জাতীয় সংসদে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একইসঙ্গে বর্তমান পরিস্থিতির জন্য বিগত সরকারের দীর্ঘদিনের ভুল ও অপরিকল্পিত নীতিকে দায়ী করেছেন তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুলের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে উল্লেখ করে নুরুল ইসলাম বুলবুল বলেন, গত ৯ আগস্ট দেশে বিদ্যুতের ঘাটতি ছিল ৩ হাজার ৭০০ মেগাওয়াট। তার দাবি, এ বছরের সবচেয়ে বেশি ঘাটতি নয়, গোটা ৫৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি।

এই ঘাটতি পূরণে সরকারের তাৎক্ষণিক পদক্ষেপ কী এবং ৩ হাজার ৭০০ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা কতদিনের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব—প্রতিমন্ত্রীর কাছে তা জানতে চান তিনি।

জবাবে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমরা নিছক কথামালার আড়ালে প্রকৃত সত্যকে লুকাতে চাই না। বলতে কোনও দ্বিধা নেই, বর্তমানে বাংলাদেশের মানুষ বিদ্যুৎ এবং গ্যাসের সরবরাহের কারণে কষ্টে আছে।

তিনি বলেন, এই পরিস্থিতির জন্য শুধু মন্ত্রণালয়ের পক্ষ থেকে নয়, প্রধানমন্ত্রী তারেক রহমানও বাংলাদেশের জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন। বর্তমান সংকটকে দীর্ঘদিনের ভুল নীতির অনিবার্য পরিণতি বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দেশের গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা প্রায় ১২ হাজার মেগাওয়াট। এই সক্ষমতা কাজে লাগাতে প্রতিদিন প্রায় ১ হাজার ৯০০ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। অথচ দেশীয় উৎপাদন ও আমদানি করা এলএনজি মিলিয়ে পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। ফলে বিদ্যুৎ, শিল্প ও গৃহস্থালি খাতে গ্যাস সরবরাহের মধ্যে ভারসাম্য রাখতে হচ্ছে।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা
বিএনপি কোনও বট বাহিনী চালায় না: তথ্য প্রতিমন্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য শনাক্তে সমন্বিত ফ্যাক্টচেকিং কাঠামো গড়ার উদ্যোগ
সর্বশেষ খবর
তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডির নিয়োগ বাতিল
তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডির নিয়োগ বাতিল
১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা
১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা
মাত্র কয়েক মিনিটের শ্বাস-প্রশ্বাসেই কমতে পারে স্ট্রেস
মাত্র কয়েক মিনিটের শ্বাস-প্রশ্বাসেই কমতে পারে স্ট্রেস
উত্তরবঙ্গে কৃষিভিত্তিক শিল্পে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল
উত্তরবঙ্গে কৃষিভিত্তিক শিল্পে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা