দুর্গাপূজায় সাম্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রত্যাশা স্পিকারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৮ অক্টোবর ২০২৬, ১৮:৫৬ আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১৮:৫৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়সহ সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

শুভেচ্ছাবাণীতে স্পিকার বলেন, বাংলাদেশসহ বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে কেন্দ্র করে সারাদেশে ধর্মীয় সম্প্রীতির আবহ তৈরি হয়।

তিনি আশা প্রকাশ করেন, দুর্গাপূজার মধ্য দিয়ে সমাজে বিরাজমান বৈষম্য ও অবিচার দূর হয়ে সাম্য, মৈত্রী ও সৌহার্দ্যের নতুন পরিবেশ তৈরি হবে। অক্ষুণ্ণ থাকবে বাংলার আবহমান ধর্মীয়, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য।

স্পিকার বলেন, ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক। উৎসবের আনন্দ সবার জীবনে নতুন প্রেরণা বয়ে আনুক এবং বহুমাত্রিক সমাজ ও জীবনবোধকে আরও সমৃদ্ধ করুক।

সামাজিক সংহতি ও ধর্মীয় সম্প্রীতির চেতনা ধারণ করে সবাইকে একটি সুন্দর, শান্তিময় ও বৈষম্যহীন দেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি। একইসঙ্গে শারদীয় দুর্গোৎসবের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন স্পিকার।

/এসএমএ/এম/
সম্পর্কিত
লাল শাড়িতে সপ্তমীর সাজে বিদ্যা সিনহা মিম
পূজামণ্ডপে পদদলনে ১৯ জনের মৃত্যু: আয়োজকসহ গ্রেফতার ৭, বন্ধ একাধিক মণ্ডপ
‘চোখের সামনেই মা মারা গেলেন’: কলকাতার পূজামণ্ডপে পদদলিতের বিভীষিকাময় বর্ণনা
সর্বশেষ খবর
নতুন জায়গায় যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
নতুন জায়গায় যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
সোমবার বন্ধ থাকবে দেশের সব স্বর্ণের দোকান
সোমবার বন্ধ থাকবে দেশের সব স্বর্ণের দোকান
নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের জ্যেষ্ঠতার ডাটাবেজ তৈরি করছে মাউশি
নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের জ্যেষ্ঠতার ডাটাবেজ তৈরি করছে মাউশি
১৫ বছরে ১২০ কোটি তরুণের চাকরি হবে মাত্র ৪০ কোটি
১৫ বছরে ১২০ কোটি তরুণের চাকরি হবে মাত্র ৪০ কোটি
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান