প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত সব প্রশ্ন সরকারি দলের, সংসদে নাহিদের আপত্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৫আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৫

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য নির্ধারিত তারকা চিহ্নিত আটটি প্রশ্নের সবগুলো সরকারি দলের সংসদ সদস্যদের হওয়ায় আপত্তি জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিরোধী দলের সংসদ সদস্যদের আরও বেশি প্রশ্ন করার সুযোগ দেওয়া হলে সরকারের জবাবদিহি আরও কার্যকর হবে বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব শুরুর আগে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘আজ প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য নির্ধারিত প্রথম ৩০ মিনিটে আটটি তারকা চিহ্নিত প্রশ্ন রয়েছে। তবে এর সবগুলোই সরকারি দলের সংসদ সদস্যদের।’

বিরোধী দলের সংসদ সদস্যরাও নিয়মিত প্রশ্ন জমা দেন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘বিরোধী দলের সংসদ সদস্যদের প্রশ্ন করার সুযোগ আরও বাড়ানো দরকার। এতে সরকারের জবাবদিহির সংস্কৃতি আরও শক্তিশালী হবে।’

নাহিদ ইসলামের বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘বিষয়টি পরবর্তী সময়ে বিবেচনা করা হবে।’

পরে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, ‘প্রশ্ন জমা দেওয়ার ক্ষেত্রে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের জন্য পৃথক কোনও ব্যবস্থা নেই। নিয়ম অনুযায়ী, যে প্রশ্ন আগে জমা পড়ে, সেটিই আগে প্রশ্নোত্তর পর্বে আসার সুযোগ পায়।’

বিরোধী দলের সদস্যরা প্রশ্ন জমা দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়লে সেটি তাদের অসুবিধা বলে মন্তব্য করেন তিনি। তবে বিরোধীদলীয় সদস্যদেরও যাতে প্রশ্ন করার সুযোগ থাকে, সে বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন নুরুল ইসলাম।

জবাবে স্পিকার বলেন, প্রশ্ন গ্রহণের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই ‘আগে এলে আগে পাবেন’ পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। অতীতে প্রশ্ন জমা দেওয়ার ক্ষেত্রে সংসদ সদস্যদের মধ্যে তীব্র প্রতিযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।

প্রশ্ন জমা দেওয়ার ক্ষেত্রে ‘তুমুল প্রতিযোগিতা’ হয় উল্লেখ করে স্পিকার বিরোধী দলের সদস্যদেরও আগে প্রশ্ন জমা দেওয়ার চেষ্টা করার পরামর্শ দেন। একই সঙ্গে বিরোধী দলের সংসদ সদস্যদের প্রশ্ন করার সুযোগের বিষয়টি বিবেচনার আশ্বাস দেন তিনি।

/এসএমএ/এম/
সম্পর্কিত
কৃষি- শিক্ষাসহ ১০ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
‘চাঁদেও নোয়াখালীর লোক আছে’, সংসদে ডেপুটি স্পিকারের রসিকতা
গুমের ঘটনায় ক্ষতিপূরণ, থাকছে পরিবারের নিরাপত্তার বিধান
সর্বশেষ খবর
সিরিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ?
সিরিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ?
ছাত্রশক্তির সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন জাহিদ আহসান
ছাত্রশক্তির সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন জাহিদ আহসান
সার সংকটের আড়ালে এক জেলার কৃষকের ৩৭৫ কোটি যাচ্ছে কাদের পকেটে?
সার সংকটের আড়ালে এক জেলার কৃষকের ৩৭৫ কোটি যাচ্ছে কাদের পকেটে?
রাশিয়ার সহযোগিতায় সুপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান
রাশিয়ার সহযোগিতায় সুপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা