মাথা ব্যথা হলে মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:১২আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৬

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের প্রস্তাবের বিরোধিতা নিয়ে সংসদে দেওয়া বক্তব্যের জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, কোনও প্রতিষ্ঠানের দোষ নয়, প্রতিষ্ঠানকে যারা রাজনৈতিকভাবে বা মাফিয়া শক্তি হিসেবে পরিচালনা করে, মূল দায় তাদের।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিন র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এর আগে বিলটি উত্থপানের প্রস্তাব করেন স্বরাষ্ট্রমন্ত্রী।  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল ২০২৪ সালের ৮ আগস্ট। মাননীয় বিরোধীদলীয় চিফ হুইপ সেই সরকারের অ্যাডভাইজার ছিলেন। আমি খুশি হতাম, এই প্রস্তাবটা যদি অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাডভাইজরি বোর্ডে তিনি প্লেস করতেন।’

তিনি বলেন, ‘২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হলো। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হলো। এই র‌্যাব কিন্তু দায়িত্ব পালন করেছে। সেই ১৮ মাসে তাদের একবারও মনে হয়নি একটা অধ্যাদেশ জারি করে র‌্যাব বিলুপ্ত করার। সেই অধ্যাদেশ তাহলে আমরা প্রথম অধিবেশনে বিবেচনায় নিতাম।’ 

পুলিশ বাহিনীর প্রসঙ্গ তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পুলিশ বাহিনীর প্রধান ছিলেন কুখ্যাত বেনজীর। আমরা পুলিশ বাহিনী বিলুপ্ত করে দেবো? মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না। এই পুলিশ বাহিনীর অনেকেই আজকে কারাগারে আছে। আইসিটি ট্রাইব্যুনালে যাদের বিচার হচ্ছে, সেখানে হারুন আছে, বিপ্লব আছে, হাবিব আছে—যাদের অনেকের সাজা হয়েছে। কিন্তু পুলিশ বাহিনী তো আছে।’

তিনি বলেন, ‘এই পুলিশ বাহিনীকে আমরা স্ট্রেংদেন করছি, মডার্নাইজ করছি। তাদের মোরালি আমরা আরও আপগ্রেড করছি, ওয়েল-ইকুইপড করছি, ট্রেনড করছি। সমাজের চাহিদা অনুযায়ী করছি। প্রতিষ্ঠানের কোনও দোষ নয়। প্রতিষ্ঠান যারা চালায়, সেই রাজনৈতিক অথবা মাফিয়া শক্তির দোষ। প্রতিষ্ঠানের দোষ হতে পারে না।’

র‌্যাব বিলুপ্তির কারণ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের নির্বাচনে প্রতিশ্রুতি ছিল, ইশতেহারে প্রতিশ্রুতি ছিল, জনপ্রত্যাশা ছিল—র‌্যাব নামে কোনও সংগঠন থাকবে না। আমরা র‌্যাবটা বিলুপ্ত করছি। কিন্তু পুলিশ বাহিনীর অধীনে একটা এলিট ফোর্স দরকার।’

তিনি বলেন, ‘বর্তমানে দেশে যে সাইবার ক্রাইমগুলো হচ্ছে, সেটা ফাইট করার জন্য আমাদের যথেষ্ট উন্নত প্রযুক্তি ব্যবহার করা দরকার। সেটা আমরা করছি। সাইবার সিকিউরিটি ইউনিটও আমরা একটা রেইজ করবো। সামনে প্রয়োজন হয়ে গিয়েছে। আমরা জুয়া ও মাদকের বিরুদ্ধে ফাইট করার জন্য আমাদের সাইবার সিকিউরিটি ইউনিট রেইজ করার প্রয়োজনীয়তা অনুভব করেছি। 

সার্বিক বিবেচনায় র‌্যাবের পরিবর্তে এসআরবি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা র‌্যাবের সংগঠনটাকে বিলুপ্ত করে একটা এলিট ফোর্স রেইজ করছি, যার নাম প্রস্তাব হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন।’

বিরোধী দলের বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য এ কথাগুলো বলি নাই। বলেছি এ জন্য যে, গতকালকে যেটা বাস্তবতা ছিল, আজকে সেটা বাস্তবতা ফুরিয়ে যায়নি। গতকালকে যেটা প্রয়োজন ছিল, সেটা তারা করেন নাই বলে কি আমরা করবো না?’

তিনি আরও বলেন, ‘আমরা খুশি হতাম, একটা অধ্যাদেশ নিয়ে এসে এই নামটা তখন বিলুপ্ত করলে, সংশোধন করলে তখন তার বক্তব্য গ্রহণযোগ্য হতো। সে জন্য বলছি, বাস্তবতা নিরিখে কথা বলুন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতির প্রত্যাশা অনুযায়ী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও উন্নত করার জন্য আমাদের যে বিশেষায়িত ফোর্স দরকার, সেই প্রয়োজনীয়তাটা অনুভব করুন। সেই লক্ষ্যে আমরা এই আইন নিয়ে এসেছি।’

/এসএমএ/আইএএম/
সম্পর্কিত
শুধু হিস্যা চাইলে হবে না, সংশোধন প্রক্রিয়াতেও আসতে হবে: বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী
বিল ও কমিটির সভাপতি পদ নিয়ে সংসদে বিতর্ক
ব্যাংকের পুরোনো মালিকানা ফেরার সুযোগ বন্ধে আইন সংশোধনের প্রস্তাব
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
শুধু হিস্যা চাইলে হবে না, সংশোধন প্রক্রিয়াতেও আসতে হবে: বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী
শুধু হিস্যা চাইলে হবে না, সংশোধন প্রক্রিয়াতেও আসতে হবে: বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী
বাথরুমে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার শিক্ষক গ্রেফতার
বাথরুমে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার শিক্ষক গ্রেফতার
কম্বোডিয়ায় স্ক্যাম সেন্টার ও প্রতারণার শিকার আরও ৩৮ জন ফিরেছেন
কম্বোডিয়ায় স্ক্যাম সেন্টার ও প্রতারণার শিকার আরও ৩৮ জন ফিরেছেন
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন