‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৬আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৬

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধন বিল নিয়ে আলোচনার সময় ব্যক্তিগত উদাহরণ টেনে সংসদে রসিকতা করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তালাকের আইনি প্রক্রিয়া বোঝাতে গিয়ে তিনি বলেন, ‘মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ। আমি যদি আজ তালাক দিতে চাই, ইসলামিক ল অনুযায়ী আমি ৩ তালাক বললে পরে তালাক হয়ে যাবে।’

রবিবার (৬ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট সংশোধন বিল, ২০২৬’ নিয়ে আলোচনার সময় তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

তালাকের আইনি প্রক্রিয়া ব্যাখ্যা করতে গিয়ে আইনমন্ত্রী বলেন, ‘মাননীয় স্পিকার, ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশে বলা হয়েছে, আমি তালাক দিতে গেলে আমাকে আরবিট্রেশন কাউন্সিলে নোটিশ দিতে হবে। আরবিট্রেশন কাউন্সিল ৯০ দিনের মধ্যে দুই পক্ষকে ডাকবেন। দুই পক্ষকে ডেকে নিয়ে তারপরে রিকনসিলিয়েট করার চেষ্টা করবেন। তাও যদি না হয়, তারপরে তালাক কার্যকর হবে আফটার ৯০ ডেস।’

পরে বিলটি সংসদে কণ্ঠভোটে পাস হয়।

বিলটি জনমত যাচাইয়ের জন্য উত্থাপন করা হলে এর বিরোধিতা করে বিরোধী দল। বিল পাসের আগেই তারা সংসদ থেকে ওয়াকআউট করেন।

/এসএমএ/এম/
সম্পর্কিত
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
সর্বশেষ খবর
প্রায় ৮ হাজার কোটি টাকা তুলে নিতে দেড় লাখ আবেদন
প্রায় ৮ হাজার কোটি টাকা তুলে নিতে দেড় লাখ আবেদন
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন