‘অবৈধ দখলদারদের উচ্ছেদে বিআইডব্লিউটিএ’র সরাসরি আইনি ক্ষমতা নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৫আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৫

দেশের নদীগুলো দখলমুক্ত করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সরাসরি উচ্ছেদ অভিযান চালানোর কোনও আইনি ক্ষমতা নেই বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, উচ্ছেদের জন্য বিআইডব্লিউটিএকে পুরোপুরি স্থানীয় প্রশাসনের ওপর নির্ভর করতে হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান।

অধিবেশনে মহিলা আসন-৩৯ এর সংসদ সদস্য সাবিকুন নাহার নদী দখল, দূষণ রোধ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের পদক্ষেপ এবং দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ সম্পর্কে জানতে চেয়ে সম্পূরক প্রশ্ন করেন।

জবাবে নৌ-মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘বিআইডব্লিউটিএ মূলত দেশের নদীর সীমানা নির্ধারণ করে এবং নৌপথ সচল রাখার কাজ করে। নদীতে যেসব অবৈধ দখল রয়েছে, সেগুলো চিহ্নিত করে দখলদারদের তালিকাভুক্ত করা হয়। এরপর উচ্ছেদের জন্য স্থানীয় প্রশাসনের কাছে সহায়তা চাওয়া হয়। কারণ, যারা নদী দখল করেছে, তাদের সরাসরি উচ্ছেদ করার কোনও আইনি বৈধতা বিআইডব্লিউটিএ’র নেই।’

স্থানীয় প্রশাসনের ওপর নির্ভরশীলতার কারণে উচ্ছেদ অভিযানে অনেক সময় ধীরগতি দেখা দেয় স্বীকার করে মন্ত্রী বলেন, ‘তালিকা ধরে উচ্ছেদ কার্যক্রম চলমান আছে। তবে এতে আরও গতি থাকা দরকার। অনেক সময় স্থানীয় প্রশাসন লজিস্টিক্যালি (সরঞ্জাম ও প্রস্তুতি) প্রস্তুত না থাকার কারণে প্রত্যাশা অনুসারে উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়ন কম হয়, এটি সত্য।’

তবে এ বিষয়ে সরকার আরও বেশি মনোযোগ দিচ্ছে জানিয়ে নৌ-মন্ত্রী বলেন, ‘স্থানীয় প্রশাসনের পর্যাপ্ত সহায়তা পেলে নদীগুলো দখলদারদের হাত থেকে আরও দ্রুত অবমুক্ত করতে আমরা সক্ষম হবো।’

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
নাব্য ঠিক রাখতে ১২০০ কিলোমিটার নৌপথে ড্রেজিং চলছে: নৌ-মন্ত্রী
প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্যসেবা ইউনিট হবে, ওষুধ বিনামূল্যে: স্বাস্থ্যমন্ত্রী
ঢাকার চারপাশে নৌপথে ফের নামছে ওয়াটার বাস: সংসদে নৌ-মন্ত্রী
সর্বশেষ খবর
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গুলশান সেন্ট্রাল পার্কের ব্যবস্থাপনা চুক্তি কেন বেআইনি হবে না প্রশ্নে রুল
গুলশান সেন্ট্রাল পার্কের ব্যবস্থাপনা চুক্তি কেন বেআইনি হবে না প্রশ্নে রুল
বাফুফের দ্বৈত নীতি!
বাফুফের দ্বৈত নীতি!
নাব্য ঠিক রাখতে ১২০০ কিলোমিটার নৌপথে ড্রেজিং চলছে: নৌ-মন্ত্রী
নাব্য ঠিক রাখতে ১২০০ কিলোমিটার নৌপথে ড্রেজিং চলছে: নৌ-মন্ত্রী
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা