ইরান যুদ্ধের ঝুঁকির মধ্যেও খাদ্য নিরাপত্তা নিয়ে সরকার সতর্ক: তথ্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৫

মধ্যপ্রাচ্যে সম্ভাব্য বড় ধরনের যুদ্ধ ও বৈশ্বিক খাদ্য সরবরাহ ব্যবস্থায় তার প্রভাব বিবেচনায় বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিয়ে সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্ভাব্য আন্তর্জাতিক সংকটের পাশাপাশি জলবায়ুগত ঝুঁকিও সরকারের বিবেচনায় রয়েছে। তথ্য উপদেষ্টা জানান, কয়েক দিন আগে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে খাদ্য নিরাপত্তার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। সম্ভাব্য এল নিনোর প্রভাবে কৃষি উৎপাদন কমে যাওয়া এবং বিশ্ববাজারে খাদ্যের দাম বাড়ার ঝুঁকি নিয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, এল নিনো আরও তীব্র হলে বিভিন্ন অঞ্চলে উৎপাদন কমা, দুর্যোগ বৃদ্ধি এবং খাদ্যের দাম বাড়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় খাদ্য, কৃষি, জ্বালানি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

জাহেদ উর রহমান বলেন, দেশের সরকারি খাদ্য মজুত বর্তমানে শক্তিশালী অবস্থানে রয়েছে। প্রয়োজন হলে মজুদ আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

মধ্যপ্রাচ্যের সংঘাত প্রসঙ্গে তিনি বলেন, গুরুত্বপূর্ণ সমুদ্রপথে শুধু জ্বালানি নয়, বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ সারও পরিবহন হয়। ফলে যুদ্ধ বড় আকার ধারণ করলে জ্বালানির পাশাপাশি সারের আন্তর্জাতিক সরবরাহেও প্রভাব পড়তে পারে।

দেশের গ্যাস সংকটের কারণে স্থানীয় সার কারখানার উৎপাদনেও চাপ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ কারণেই সার ও খাদ্য দুই ক্ষেত্রেই মজুত ঠিক রাখার চেষ্টা করছে সরকার।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানো প্রসঙ্গে যা বললেন তথ্য উপদেষ্টা
বোয়িং কেনায় তাৎক্ষণিক অর্থনৈতিক চাপ পড়বে না: তথ্য উপদেষ্টা
‘সারের মজুতে সমস্যা নেই, কোথাও কোথাও বিতরণগত সংকট’
সর্বশেষ খবর
বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি
বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি
মার্কিন নিষেধাজ্ঞায় থমকে গেছে ইরানি শিক্ষার্থীদের বিদেশে পড়ার স্বপ্ন
মার্কিন নিষেধাজ্ঞায় থমকে গেছে ইরানি শিক্ষার্থীদের বিদেশে পড়ার স্বপ্ন
বেদেপল্লির ৪০ পরিবারকে খাস জমি দিলো ঢাকা জেলা প্রশাসন
বেদেপল্লির ৪০ পরিবারকে খাস জমি দিলো ঢাকা জেলা প্রশাসন
ব্যয়বহুল সুইজারল্যান্ডে কম বাজেটে ঘোরার উপায় জানুন
ব্যয়বহুল সুইজারল্যান্ডে কম বাজেটে ঘোরার উপায় জানুন
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ