বেনজীরকে ফেরাতে কী ব্যবস্থা, দ্রুত সংসদকে জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পিকারের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৪

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে সরকার কী ব্যবস্থা নিচ্ছে, তা দ্রুত জাতীয় সংসদকে জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। একইসঙ্গে বেনজীর কীভাবে দুবাইয়ে জামিন পেয়েছেন, সে বিষয়েও সংসদকে অবহিত করতে বলেছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেমের ১৪৭ বিধিতে দেওয়া সাধারণ প্রস্তাবের ওপর দীর্ঘ আলোচনা শেষে স্পিকার এ নির্দেশ দেন।

আলোচনা শেষে প্রস্তাবটি ভোটে দেন স্পিকার। পরে ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত হওয়ায় প্রস্তাবটি গৃহীত হয়েছে বলে ঘোষণা করেন তিনি।

স্পিকার বলেন, ‘সংসদের অভিমত এই যে বহু ঘৃণ্য অপরাধে অভিযুক্ত সাবেক আইজি বেনজীর আহমেদ কীভাবে দুবাইতে জামিন পেলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী শিগগিরই জাতীয় সংসদকে অবহিত করবেন।’

তিনি আরও বলেন, ‘এই ঘৃণ্য অপরাধীকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য সরকার কী ব্যবস্থা নিচ্ছে, সে সম্পর্কে মাননীয় সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেমকে এবং প্রতিটি সংসদ সদস্যকে যথাসময়ে, শিগগিরই অবহিত করবেন।’

এরপর স্পিকার বলেন, যত দ্রুত সম্ভব বেনজীর আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সরকার কী ব্যবস্থা নিচ্ছে, তা সংসদকে জানাতে হবে।

এ সময় তিনি জানান, এ বিষয়ে আলোচনা সমাপ্ত হয়েছে।

এর আগে একই অধিবেশনে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে সাধারণ প্রস্তাবটি উত্থাপন করেন মীর আহমাদ বিন কাসেম। প্রস্তাবের ওপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বক্তব্য দেন।

/এসএমএ/এম/
সম্পর্কিত
বেনজীর দুবাইয়ে, নজরদারিতে রাখতে আমিরাতকে অনুরোধ বাংলাদেশের
বেনজীরকে ফেরাতে ইউএইর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সর্বশেষ খবর
গ্যালিলি সৈকতে মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ
গ্যালিলি সৈকতে মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ
পশ্চিম তীরে ইউরোপীয় নিষেধাজ্ঞায় যোগ দেবে না যুক্তরাষ্ট্র
পশ্চিম তীরে ইউরোপীয় নিষেধাজ্ঞায় যোগ দেবে না যুক্তরাষ্ট্র
ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমানোর পথে যুক্তরাষ্ট্র
ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমানোর পথে যুক্তরাষ্ট্র
জেরুজালেম ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করার ঘোষণা ইসরায়েলের
জেরুজালেম ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করার ঘোষণা ইসরায়েলের
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে