তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নভোথিয়েটারে আয়োজিত এ মেলায় শতাধিক উদ্ভাবক ও স্টার্টআপ প্রতিষ্ঠাতা এক হাজারের বেশি উদ্ভাবন নিয়ে প্রদর্শনীতে অংশ নিয়েছেন।
উদ্ভাবনের সঙ্গে নীতি সহায়তা, শিল্প খাত, বিনিয়োগ ও বাজারের সুযোগের সংযোগ ঘটাতে এ আয়োজন। এ সময় বিভিন্ন প্রেজেন্টেশন দেখে অভিভূত হন প্রধানমন্ত্রী।
তিনি উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস দেন। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্য ও সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরাও অংশগ্রহণ করেন।









