পুলিশের গুলিতে নিহত ফেনীর যুবদল নেতা হারুন ও কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তের আগুনে পুড়ে যাওয়া অসহায় পরিবারের জন্য নব-নির্মিত নতুন বাড়ি উপহার বিতরণ করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ফেনীতে ‘আমরা বিএনপি পরিবারের’ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে প্রধান অতিথি হিসেবে ভুক্তভোগী পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে বাড়ির চাবি হস্তান্তর করবেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
শনিবার (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমেন মিথুন।
তিনি জানান, ফেনীর সদর উপজেলার ভোরবাজারে দুপুর ১২টায় ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার একতাবাজারে এ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।









