প্রধানমন্ত্রীর সঙ্গে ইস্তাম্বুল বিমানবন্দরের প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন ডেস্ক  
২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে ইস্তাম্বুল গ্র্যান্ড এয়ারপোর্টে যাত্রাবিরতিকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমানবন্দরটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলাহাত্তিন বিলগেন।

সাক্ষাৎকালে বাংলাদেশের বিমানবন্দরগুলোর আধুনিকায়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক।

এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের কয়েকজন উপস্থিত ছিলেন।

নিউইয়র্কের উদ্দেশে যাত্রার পথে প্রধানমন্ত্রী ইস্তাম্বুল বিমানবন্দরে কয়েক ঘণ্টা যাত্রাবিরতি করেন। পরে তুরস্কের স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ইস্তাম্বুল বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন তিনি।

/এম/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
জাতিসংঘে তারেক রহমানের অভিষেক, যে দুই কারণে ‘তাৎপর্যপূর্ণ’
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
সর্বশেষ খবর
এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে শুল্কমুক্ত থাকবে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য
এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে শুল্কমুক্ত থাকবে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে তুলে নিয়ে গেলো ডিবি
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে তুলে নিয়ে গেলো ডিবি
সার বিতরণে কৃষকদের জন্য নতুন কার্ড!
সার বিতরণে কৃষকদের জন্য নতুন কার্ড!
হাসপাতালে স্ত্রী ও নবজাতক, বাড়িতে মিলল স্বামীর লাশ
হাসপাতালে স্ত্রী ও নবজাতক, বাড়িতে মিলল স্বামীর লাশ
সর্বাধিক পঠিত
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন