দেশ পুনর্গঠনে সরকারের ‘থ্রি-আর’ কৌশল জাতিসংঘে তুলে ধরলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২

দীর্ঘ প্রায় দেড় দশকের শাসন-শোষণের অবসানের পর বাংলাদেশকে পুনর্গঠনে সরকারের ‘থ্রি-আর’ কৌশলের কথা জাতিসংঘ সাধারণ পরিষদে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার ভাষায়, এই কৌশলের তিনটি ধাপ হলো—রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে এবং বর্তমানে পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে।

তিনি বলেন, ওই সময়ের শাসনামলে গুম, খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট ও টাকা পাচারের মতো বিষয় স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছিল। এসব থেকে মুক্ত হয়ে বাংলাদেশকে পুনর্গঠনের জন্য সরকার রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন—এই তিনটি কৌশল অনুসরণ করছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সামনে এখন সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগিয়ে কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশকে ‘ম্যানুফ্যাকচারিং হাব’ হিসেবে গড়ে তুলতেও পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। তরুণ উদ্যোক্তা, গবেষক ও উদ্ভাবকদের জন্য স্টার্টআপ উদ্যোগে চলতি অর্থবছরে ৫০ মিলিয়ন ডলার বরাদ্দের কথাও ভাষণে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

উন্নয়ন সহযোগীদের বাংলাদেশের এই কর্মযজ্ঞে পাশে থাকার আহ্বান জানান তিনি।

/এম/
সম্পর্কিত
জলবায়ু অর্থায়ন ও অভিযোজন সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ফ্যামিলি কার্ডকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক বললেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের নিরাপদে ফেরানোই একমাত্র সমাধান: জাতিসংঘে প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর, ২০২৬)

সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন