পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘সমাজে প্রত্যাশিত পরিবর্তন আনতে হলে আগে পুলিশ সদস্যদের নিজেদের মানসিকতা পরিবর্তন করতে হবে। সততা, ন্যায়নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে।’
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ পদক প্রদান অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। সাহসিকতা, বীরত্ব, সেবায় অনন্য অবদান, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত ও উদ্ভাবনী কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ আইজিপিসহ ৯২ পুলিশ সদস্যকে চার ক্যাটাগরিতে পদক দেওয়ার সিদ্ধান্ত আগেই জানিয়েছিল সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে পুলিশের দায়িত্ব সবচেয়ে বেশি। আমরা যদি নিজেদের পরিবর্তন করতে পারি, তাহলে সমাজ পরিবর্তনেও ভূমিকা রাখতে পারবো।’
পুলিশ বাহিনীর সদস্যদের লক্ষ্য নির্ধারণ করে দিয়ে তিনি বলেন, ‘২০২৬ সালের ৩১ ডিসেম্বর আসার আগেই আপনাদের সেই পরিবর্তন দেখাতে হবে।’