পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট আইনের অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৬, ১৪:২৩আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১৪:২৩

মন্ত্রিসভার বৈঠক (ফাইল ছবি)

মন্ত্রিসভায় ‘বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৬’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম একথা জানান। তিনি বলেন, এ আইন অনুযায়ী এই ইনস্টিটিউটে তিন বছর মেয়াদি ১৪ সদস্যের বোর্ড থাকবে।

বৈঠকে চারটি এজেন্ডা ছিল। এর মধ্যে একটি আইন এবং বাকি তিনটি ছিল অবহিতকরণ। এগুলো হলো, ৮-১০ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রীর নেতৃত্বে দুবাইয়ে একটি প্রতিনিধি দলের সেমিনারে অংশগ্রহণ, ১৫-২০ মার্চ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের ভিয়েতনাম সফর এবং ৭-১১ মার্চ মালয়েশিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আঞ্চলিক সম্মেলনে খাদ্য মন্ত্রীর নেতৃত্বে অংশগ্রহণ বিষয়ে অবহিতকরণ করা।

/ওএফ/এনএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম