প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন ভারতের হাইকমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০২ আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০২

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত নিয়ে কোনও তাড়াহুড়োর দরকার আছে বলে মনে করেন না ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, ‘যখন সময় হবে নিশ্চয়ই হবে (সফর)।’ 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আগামী নভেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাব্য তারিখ হয়েছে কিনা জানতে চাইলে দীনেশ ত্রিবেদী বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর নিয়ে কিছু বেশি আলোচনা আগে যা হয়েছিল, আবার আমি বলি আমাদের আমন্ত্রণ দেওয়া আছে। এটা নিয়ে আমার মনে হচ্ছে না এবারে কোনও তাড়াহুড়োর দরকার আছে। যখন সময় হবে, নিশ্চয়ই হবে। সবকিছু ইতিবাচক। তবে আমাদেরকে অবশ্যই যথাযথ সময় দিতে হবে। একটা সময়ের মধ্যে সব ইতিবাচক হবে।’ 

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘কোনও কিছু নিয়ে প্রশ্ন নেই। আমি ইতিবাচক, মন্ত্রী ইতিবাচক, বাংলাদেশের মানুষ ইতিবাচক। আমিতো সব সময় যখন রাস্তায় হাঁটি, লোকেদের সঙ্গে কথা বলি, সবকিছু ইতিবাচক। উভয় পক্ষে (বাংলাদেশ ও ভারতে) রাজনৈতিক বাধ্যবাধকতা রয়েছে। সব হয়ে যাবে। কাজের মাধ্যমে অগ্রগতি হবে। সবকিছু ইতিবাচক এবং আমরা খুব আশাবাদী। যখন দুই দেশের সরকারপ্রধান একটা সুবিধাজনক সময় পাবেন, আমি নিশ্চিত ঘটনা ঘটবে।’ 

প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে গুরুত্বপূর্ণ লোক আখ্যা দিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, ‘তিনি গুরত্বপূর্ণ লোক, আগেও ছিলেন, আগামীতেও থাকবেন। আমি ভালো সম্পর্ক তৈরি করছি। কবিরের সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক হয়ে গেছে। আমাদের খুব ভালো আলোচনা হলো। সবসময় একটা পজিটিভিটি আছে। কোনও একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা হয়নি। আজকে যা কথা হয়েছে, আমি খুশি।’ 

তিনি আরও বলেন, ‘আমি তাকে হাইকমিশন এবং ভারতের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছি এবং আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর নিয়ে অভিনন্দন জানিয়েছি।’ এটা মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল বলেও যোগ করেন ভারতীয় দূত। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ
বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
সর্বশেষ খবর
প্রিজনভ্যান থেকে পালানো পিচ্চি রাজা দুই দিনেও অধরা
প্রিজনভ্যান থেকে পালানো পিচ্চি রাজা দুই দিনেও অধরা
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে ‘সরকার দুঃখিত ও বিব্রত’
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে ‘সরকার দুঃখিত ও বিব্রত’
বিশ্বের ভ্রমণ মানচিত্রে রাজত্ব করছে যে ১০ দেশ
বিশ্বের ভ্রমণ মানচিত্রে রাজত্ব করছে যে ১০ দেশ
‘আপনার শিশুকে টিকা দিন’ কথাটা কি আমরা ভুলে গেছি?
‘আপনার শিশুকে টিকা দিন’ কথাটা কি আমরা ভুলে গেছি?
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি