বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়ার পৈত্রিক বাড়ি সংরক্ষণের উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৬, ১৫:৩১আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১৫:৩৩

বঙ্গবন্ধুর পৈত্রিক বাড়ি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টুঙ্গিপাড়ার পৈত্রিক বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়িটি পুরনো কাঠামোয় ফিরিয়ে নিয়ে নতুন করে সংস্কারের চিন্তা করা হচ্ছে। এ বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে বিকল্প তিনটি নকশা সোমবার মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয়েছে।
দেশের বিভিন্ন স্থানের পুরনো স্থাপনার কাঠামো সংস্কারের অভিজ্ঞতাসম্পন্ন একজন প্রকৌশলীর মাধ্যমে নকশা করে তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর জানিয়েছেন, বঙ্গবন্ধুর উত্তরাধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত জানাবেন।
বৈঠক সূত্র জানায়, বিকল্প নকশা উপস্থাপনের পর প্রধানমন্ত্রী বলেন, আমি আগেই চেয়েছিলাম বাড়িটির পুরনো কাঠামো ঠিক রেখে সংস্কার করা হোক। এ বিষয়ে দায়িত্বও দেওয়া হয়েছিল। কিন্তু যারা ৫-৬ বছর ধরে বাড়িটি সংস্কার করছিলেন, তারা আমাকে না জানিয়ে রং ও বেশ কিছু কাঠামো পরিবর্তনের মাধ্যমে ভবনটি সংস্কার করেন। আমি পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবো।
এ বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামন নূর বলেন, আমরা তিনটি বিকল্প নকশার প্রস্তাব দিয়েছি, প্রধানমন্ত্রী যেভাবে চাইবেন আমরা সেভাবেই সেটা সংস্কার করে বসবাস উপযোগী করবো।
এই সংস্কার সরকারিভাবে হবে নাকি ব্যক্তি উদ্যোগে হবে- এ বিষয়ে মন্ত্রী বলেন, যেহেতু এটি দেড়শ’ বছরের পুরনো ভবন। সরকার চাইলেই ১শ’ বছরের পুরনো ভবন ওয়ার্ল্ড হেরিটেজের আওতায় সংরক্ষণ করতে পারে। আমরা সেই রকমই করতে চাচ্ছি।

এদিকে বৈঠকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারটির ভবিষ্যৎ ব্যবহার নিয়েও আলোচনা হয়েছে। জানা গেছে, ঐতিহ্যবাহী সেলগুলো সংরক্ষণ করে বাকি জায়গা স্থানীয় জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার প্রাথমিক আলোচনা হয়েছে।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আমি সেখানে যাবো, প্রয়োজনে প্রধানমন্ত্রীও যাবেন। সার্বিক পরিস্থিতি দেখে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: রাজীব-মীর, বর্ণনা ভৌমিক ও প্রিয়াঙ্কা স্বর্ণকার মাস্টার্সের কার্যক্রম থেকে জবির ৩ শিক্ষককে অব্যাহতি

/ইএইচএস/এনএস/এপিএইচ/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম