প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, নাগরিকদের সব ধরনের সেবা নিশ্চিতে কাজ করছে সরকার। সমন্বিত সামাজিক সুরক্ষা ব্যবস্থাই আগামী দিনের লক্ষ্য। ত্রাণনির্ভরতা থেকে বেরিয়ে সক্ষমতা অর্জন এবং মানুষকে স্বাবলম্বী করে তুলতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বে অব বেঙ্গল-২০২৬ কনভারসেশনের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এর আগে প্রথম দিন শনিবার (৩ অক্টোবর) এ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জহির উদ্দিন স্বপন জানান, প্রাকৃতিক দুর্যোগ কিংবা অর্থনৈতিক সংকটে দ্রুত সহায়তা পৌঁছে দিতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি ডিজিটাল ব্যবস্থাকে শক্তিশালী করার ওপরও জোর দেওয়া হয়েছে। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও প্রবাসী কার্ডের উদ্যোগ সামাজিকভাবে ঝুঁকিপূর্ণ মানুষদের সামাজিক সুরক্ষায় ভূমিকা রাখছে। তিনি বলেন. সামাজিক সুরক্ষাকে সরকার বিনিয়োগ হিসেবে দেখছে।