হুথির ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেলো বাংলাদেশির

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ অক্টোবর ২০২৬, ১৮:৫১ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১৯:০৬

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় আরামকোর একটি স্থাপনায় হুথিদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র-ড্রোনের আঘাতে বাংলাদেশি নাগরিক মো. সজিব হোসেন মারা গেছেন। রবিবার (৪ অক্টোবর) তিনি মারা যান। নিহত সজিব হোসেন কুমিল্লা জেলার অধিবাসী ছিলেন। 

বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে এবং এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি মন্ত্রণালয় আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে মৃতের পরিবারের সদস্য ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা প্রদান করছে। তার মরদেহের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্নকরণ ও দেশে পাঠানোর বিষয়ে দূতাবাস সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করছে।

/এসও/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
ইয়েমেনে রাশিয়ার ‘ডাবল গেম’
প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান
হুথিদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা ইয়েমেন সরকারের
সর্বশেষ খবর
বাংলাদেশি ভেবে ২ ভারতীয়কে গুলি করে বাংলাদেশে ফেলে গেলো বিএসএফ
বাংলাদেশি ভেবে ২ ভারতীয়কে গুলি করে বাংলাদেশে ফেলে গেলো বিএসএফ
ইয়েমেনে রাশিয়ার ‘ডাবল গেম’
ইয়েমেনে রাশিয়ার ‘ডাবল গেম’
‘ডাচ-বাংলা ব্যাংক থেকে বলছি’, এক ফোনেই খালি হতে পারে অ্যাকাউন্ট
‘ডাচ-বাংলা ব্যাংক থেকে বলছি’, এক ফোনেই খালি হতে পারে অ্যাকাউন্ট
ফারজানা রূপা-মোজাম্মেল হকের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির
ফারজানা রূপা-মোজাম্মেল হকের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের