রিয়াদগামী ফ্লাইট বাতিল নিয়ে বিমান ও ইউএস বাংলার নতুন নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট   
১২ অক্টোবর ২০২৬, ১৯:০৫ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ২২:১৩

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রিয়াদগামী ফ্লাইট ১৭ অক্টোবর এবং ইউএস-বাংলার ২১ অক্টোবর পর্যন্ত সব ফ্লাইট বাতিল করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিমান বাংলাদেশ ও ইউএস-বাংলার পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিমান জানায়, সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট বাংলাদেশ সময় এবং তারিখ অনুযায়ী আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

উক্ত ফ্লাইটের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং যাত্রার সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য যথাসময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হবে।

ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। এ পরিস্থিতিতে সম্মানিত যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। 

এদিকে ইউএস-বাংলার জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, ‘আগামী ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ইউএস-বাংলার সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।’ 

/আইএ/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
রিয়াদের দিকে ছোড়া হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের
ট্রাম্পের জামাতা ও সৌদি-আমিরাতে ক্ষমতার দ্বন্দ্ব, নতুন বইয়ে বিস্ফোরক ৫ দাবি
ইয়েমেনে সৌদি বিমান হামলায় শিশুসহ নিহত ১১
সর্বশেষ খবর
হঠাৎ সবজির দাম আকাশ ছোঁয়া 
হঠাৎ সবজির দাম আকাশ ছোঁয়া 
যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপির বাড়িসহ একাধিক বাড়িতে আগুন
যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপির বাড়িসহ একাধিক বাড়িতে আগুন
সোমালীয় জলদস্যুদের কবজায় আমিরাতের কার্গো জাহাজ
সোমালীয় জলদস্যুদের কবজায় আমিরাতের কার্গো জাহাজ
পর্দার ‘স্টার ওয়ার্স’-এর কাল্পনিক জগৎ যেন বাস্তবেই ধরা দিয়েছে উটাহতে
পর্দার ‘স্টার ওয়ার্স’-এর কাল্পনিক জগৎ যেন বাস্তবেই ধরা দিয়েছে উটাহতে
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও