দাম্মাম-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ অক্টোবর ২০২৬, ১৭:২৩ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১৭:৩২

সৌদি আরবে চলমান বিমানবন্দর হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত (বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী) স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগে থেকে এ তথ্য জানানো হয়েছে।

ওই ফ্লাইটগুলোর পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষের পক্ষ থেকে যথাসময়ে জানানো হবে।

জনসংযোগ বিভাগ জানায়, জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে গমন এবং বাংলাদেশে ফেরত আসতে পারবেন। যাত্রীদের চাহিদা বিবেচনায় মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের পরিবর্তে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ সংযোজন করা হয়েছে। এর ফলে প্রতি ফ্লাইটে ১৪৮টি আসন বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে জেদ্দা রুটে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হয়েছে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

/আইএ/আইএএম/
সম্পর্কিত
ঢাকা থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা ১৫ হাজারের বেশি যাত্রী
ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজারের বেশি যাত্রী
সৌদিগামী ৮৬ ফ্লাইট চলাচল ব্যাহত, আটকা সাড়ে ১৩ হাজার যাত্রী
সর্বশেষ খবর
ওপেনএআইয়ের ডাটা সেন্টার প্রধানের দায়িত্বে কে এই ভারতীয় উদয় রুদ্ররাজু
ওপেনএআইয়ের ডাটা সেন্টার প্রধানের দায়িত্বে কে এই ভারতীয় উদয় রুদ্ররাজু
এফবিসিসিআইর প্রশাসক ফজলুল হকের দায়িত্ব পালনে বাধা নেই
এফবিসিসিআইর প্রশাসক ফজলুল হকের দায়িত্ব পালনে বাধা নেই
ডেঙ্গু কেড়ে নিলো আরও ১০ প্রাণ
ডেঙ্গু কেড়ে নিলো আরও ১০ প্রাণ
পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদ
পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদ
সর্বাধিক পঠিত
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
এক বাটি করে মরিচপানি খেয়ে দুর্গম পর্বতে ওঠা শুরু করেন সেনারা
লংমার্চের স্মৃতিচারণ এক বাটি করে মরিচপানি খেয়ে দুর্গম পর্বতে ওঠা শুরু করেন সেনারা