লোককবি আব্দুল হাই মাশরেকীর ৯৭তম জন্মদিন উপলক্ষে আগামী ২০ ও ২১ এপ্রিল দু’দিনব্যাপী কবির জীবন ও সাহিত্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যশালা অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হবে।
আব্দুল হাই মাশরেকী গবেষণা কেন্দ্র, নাট্যযোদ্ধা ও গুণিজন ডটকমের যৌথ আয়োজনে প্রথম দিন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। অনুষ্ঠান উদ্বোধন করবেন উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি কামাল লোহানী। বক্তব্য রাখবেন জাতি সত্তার কবি নুরুল হুদা, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান,মধুমতি ব্যাংকের সিইও মিজানুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মোল্লা জালাল, গীতিকবি ফেরদৌস হাসান ভূইয়া,লোকসঙ্গীত গবেষক রফিকুল হক ঝন্টু ও আবৃত্তি শিল্পী মীর রবকত প্রমুখ।
অারও পড়ুন: শফিক রেহমান গ্রেফতার তত্ত্বে নতুন মোড়, ঢাকায় ২৩ মার্চের বৈঠক
দ্বিতীয় দিনের অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ওয়াজেদ, অভিনেতা ও নির্মাতা শঙ্কর সাওজাল, চিত্রশিল্পী সৈয়দ লুৎফুল হক, ছড়াকার এম আর মঞ্জু, সঙ্গীত বিশেষজ্ঞ সেলিম রেজা। পরিবেশিত হবে কবির রচিত দেশাত্ববোধক, আধুনিক, পল্লী ও পালাগান।
দ্বিতীয়দিন কবির রচিত 'মানুষ ও লাশ' গল্প অবলম্বনে পরিবেশিত হবে নাটক। ফয়সাল আহমেদের পরিচালনায় নাট্যযোদ্ধা শিল্পীরা এতে অংশ নেবেন। এদিন প্রধান অতিথি থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সভাপতিত্ব করবেন কবির ৯৭তম জন্মজয়ন্তী উদযাপন পর্ষদের আহ্বায়ক অধ্যক্ষ আবু সাঈদ।
১৯১৯ সালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কাঁকনহাটি গ্রামের মামার বাড়িতে জন্মগ্রহণ করেন আব্দুল হাইমাশরেকী। ১৯৮৮ সালে ৪ ডিসেম্বর ঈশ্বরগঞ্জের দত্তপাড়া গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান।
আরও পড়ুন: চতুর্থ ধাপে ৩৩ জন চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
তিরিশ-চল্লিশ দশকে অসাম্প্রদায়িক ও মানবতাবাদী কবি আবদুল হাই মাশরেকীর সাহিত্যকর্ম সকলের কাছে সমাদৃত হয়। তার উল্লেখযোগ্য গ্রন্থসমূহ কিছু রেখে যেতে চাই (কাব্য), কুলসুম (গল্প), বাউল মনের নকশা (গল্প), দুখু মিয়ার জারি (গান), সাঁকো (নাটক), আবদুল হাই মাশরেকীর পল্লীগীতি প্রভৃতি। তার বহু গান ও কবিতা গ্রন্থাকারে এখনও প্রকাশিত হয়নি।
অনুষ্ঠানে অতিথিদের গামছা বান্ধা দই প্রদান করা হবে।
/এমএসএম/
-








