জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪১ আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ নভেম্বর) সকাল ৮টার পর তারেক রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেন। পরে ফাতিহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নিয়ে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করেন।

এদিকে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। এ দিন বিকাল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হতে যাওয়া এ শোভাযাত্রায় হেঁটে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নয়াপল্টন থেকে শুরু হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় অতিক্রম করবে। এরপর বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।’

র‍্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। শোভাযাত্রা সফল করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গসংগঠন ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

/এএইচএস/আইএএম/
সম্পর্কিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী
৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু মিত্র চিহ্নিত করার দিন: প্রধানমন্ত্রী
জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী 
সর্বশেষ খবর
ইরান যুদ্ধের তহবিল বন্ধ করতে হবে: মার্কিন সিনেটর
ইরান যুদ্ধের তহবিল বন্ধ করতে হবে: মার্কিন সিনেটর
টিকটকের ফর ইউ ফিড বদলাতে ইউরোপীয় ইউনিয়নের নির্দেশ, জরিমানার হুমকি
টিকটকের ফর ইউ ফিড বদলাতে ইউরোপীয় ইউনিয়নের নির্দেশ, জরিমানার হুমকি
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি নিয়ে বিতর্ক, সাইনবোর্ড ভাঙলেন এনসিপি নেতারা
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি নিয়ে বিতর্ক, সাইনবোর্ড ভাঙলেন এনসিপি নেতারা
তাজমহল-আগ্রা ফোর্ট ঘুরতে মেট্রোয় যাতায়াত, জেনে নিন রুট ও ভাড়া
তাজমহল-আগ্রা ফোর্ট ঘুরতে মেট্রোয় যাতায়াত, জেনে নিন রুট ও ভাড়া
সর্বাধিক পঠিত
এবার বিকল্প পথে রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের পঞ্চম চালান
এবার বিকল্প পথে রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের পঞ্চম চালান
কেন ভারতের এই গ্রামটিকে বলা হয় ‘মিলিয়নিয়ার ভিলেজ’
কেন ভারতের এই গ্রামটিকে বলা হয় ‘মিলিয়নিয়ার ভিলেজ’
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম
এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম
কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ
কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ