তাজমহল-আগ্রা ফোর্ট ঘুরতে মেট্রোয় যাতায়াত, জেনে নিন রুট ও ভাড়া

ফিচার ডেস্ক
০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩০ আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩০

ভারতের আগ্রায় তাজমহল দেখতে গেলে যাতায়াতের জন্য ট্যাক্সি বা অটোই একমাত্র ভরসা নয়। শহর ঘুরতে ব্যবহার করতে পারেন আগ্রা মেট্রো। তুলনামূলক কম খরচে, যানজট এড়িয়ে আরামদায়ক যাতায়াতের সুযোগ রয়েছে এই পরিষেবায়। সম্প্রতি আগ্রা ভ্রমণে গিয়ে মেট্রোর পরিচ্ছন্নতা ও আধুনিক ব্যবস্থাপনায় মুগ্ধ হয়েছেন এক বিদেশি দম্পতি। তাদের অভিজ্ঞতা, ইউরোপের অনেক মেট্রো স্টেশনের তুলনায় আগ্রার স্টেশনগুলো বেশি পরিচ্ছন্ন।

কেন চড়বেন আগ্রা মেট্রোয়?

দম্পতির দাবি, মেট্রোর টিকিটের দামও বেশ সাশ্রয়ী। পর্যটকদের বেশির ভাগ যাত্রায় ভাড়া ১০ থেকে ২০ রুপি। তাদের নিজেদের যাত্রায় প্রত্যেকে খরচ করেছেন মাত্র ০ দশমিক ১৫ পাউন্ড, ভারতীয় মুদ্রায় প্রায় ১৮ টাকা। মেট্রো পরিষ্কার, শীতাতপ নিয়ন্ত্রিত এবং সড়কের যানজটের তুলনায় অনেকটাই নিরিবিলি। তাঁদের মতে, আগ্রায় মাত্র ১০ মিনিটের পথ যেতে অনেক পর্যটক বেশি ভাড়া দিয়ে ট্যাক্সি নেন। অথচ মেট্রো ব্যবহার করলে সময় ও খরচ দুই-ই বাঁচতে পারে।

কোন কোন জায়গায় যাতায়াত সহজ?

আগ্রা মেট্রোর একটি রুট তাজ ইস্ট গেট থেকে সিকান্দ্রা পর্যন্ত বিস্তৃত। ১৪ কিলোমিটার দীর্ঘ এই পথে রয়েছে ১৩টি স্টেশন। এর মধ্যে ছয়টি উড়ালপথে এবং সাতটি ভূগর্ভস্থ। মেট্রোর পথ তাজমহল ও আগ্রা ফোর্টের কাছ দিয়ে যাওয়ায় পর্যটকদের জন্য যাতায়াত সুবিধাজনক। অন্য রুটটি আগ্রা ক্যান্ট থেকে কালিন্দী বিহার পর্যন্ত, যার দৈর্ঘ্য ১৫ দশমিক ৪ কিলোমিটার।

কবে চালু হয়েছে?

শহরের মধ্যে দ্রুত, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াতের জন্য তৈরি আগ্রা মেট্রো পরিষেবার উদ্বোধন হয় ২০২৪ সালের ৬ মার্চ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই পরিষেবার উদ্বোধন করেন। দুটি রুট মিলিয়ে মেট্রোপথের মোট দৈর্ঘ্য ২৯ দশমিক ৪ কিলোমিটার।

ভ্রমণের পরামর্শ: আগ্রা ঘুরতে যাওয়ার আগে মেট্রোর রুট, স্টেশন ও টিকিটের হালনাগাদ তথ্য দেখে নিন। তাজমহল ও আগ্রা ফোর্টের মতো দর্শনীয় স্থান ঘোরার পরিকল্পনা থাকলে কাছের মেট্রো স্টেশন থেকে যাতায়াতের সুবিধা মিলিয়ে নিতে পারেন। এতে যানজটের ঝক্কি কমিয়ে শহর ঘোরার সময়টুকু আরও ভালোভাবে কাজে লাগাতে পারবেন।

/এমএএল/
সম্পর্কিত
চার ঘরে সাজানো মণিপুরিদের ৩০০ বছরের ঐতিহ্য!
নিউজিল্যান্ড ট্যুরে ঢাকার সাফ থেকে খেলোয়াড় নিচ্ছে ভারত!
কাশ্মীরে সংকটের মুখে ‘লাল সোনা’ খ্যাত জাফরান
সর্বশেষ খবর
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
টিকটকের ফর ইউ ফিড বদলাতে ইউরোপীয় ইউনিয়নের নির্দেশ, জরিমানার হুমকি
টিকটকের ফর ইউ ফিড বদলাতে ইউরোপীয় ইউনিয়নের নির্দেশ, জরিমানার হুমকি
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি নিয়ে বিতর্ক, সাইনবোর্ড ভাঙলেন এনসিপি নেতারা
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি নিয়ে বিতর্ক, সাইনবোর্ড ভাঙলেন এনসিপি নেতারা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাবিতে নানান কর্মসূচি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাবিতে নানান কর্মসূচি
সর্বাধিক পঠিত
এবার বিকল্প পথে রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের পঞ্চম চালান
এবার বিকল্প পথে রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের পঞ্চম চালান
কেন ভারতের এই গ্রামটিকে বলা হয় ‘মিলিয়নিয়ার ভিলেজ’
কেন ভারতের এই গ্রামটিকে বলা হয় ‘মিলিয়নিয়ার ভিলেজ’
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম
এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম
কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ
কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ