ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু

বাংলা ট্রিবিউন ডেস্ক 
০৯ নভেম্বর ২০২৬, ১৬:৩২ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৬:৩২

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সোমবার (৯ নভেম্বর) বিকাল ৩টা ৩৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হয়।

আজ দিনের কার্যসূচিতে রয়েছে—সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোকপ্রস্তাব, প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর, জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) ও আইন-প্রণয়ন কার্যাবলি।

এছাড়া তৃতীয় অধিবেশনের পর এবং চতুর্থ অধিবেশনের আগে তিনটি অধ্যাদেশ জারি হয়েছে। এগুলো হলো— পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬। অধ্যাদেশগুলো অধিবেশনের আজকের বৈঠকে উপস্থাপন করা হবে।

এদিকে গতকাল জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে সিদ্ধান্ত হয়— ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। 

সরকারি ছুটির দিন শুক্রবার ও শনিবার বাদে প্রতিদিন বিকাল ৪টা ২০ মিনিটে সংসদের অধিবেশন বসবে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বৈঠকে সভাপতিত্ব করবেন। 

আজকের বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেছেন।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্নসহ মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন পাওয়া গেছে। এছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ৯২টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ পাওয়া গেছে। 

/আইএএম/
সম্পর্কিত
সোমবার শুরু হচ্ছে সংসদের চতুর্থ অধিবেশন
সংসদ অধিবেশন ঘিরে যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
বিএনপির এমপির ছেলের ঘনিষ্ঠ প্রবাসীর শপিংমল লুট, যে যার মতো নিয়ে গেছে সব মালামাল
সর্বশেষ খবর
ইরানের নিচে টেকটোনিক প্লেটে বিরাট ফাটল শনাক্ত
ইরানের নিচে টেকটোনিক প্লেটে বিরাট ফাটল শনাক্ত
চ্যানেল-২৪ এর এমডিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
চ্যানেল-২৪ এর এমডিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
সিলেট টেস্ট ড্র করেছে বাংলাদেশ
সিলেট টেস্ট ড্র করেছে বাংলাদেশ
শোবিজ ছেড়ে নিউইয়র্কে, কী করছেন সেই মোনালিসা
শোবিজ ছেড়ে নিউইয়র্কে, কী করছেন সেই মোনালিসা
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?