পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ, সংসদে বিরোধীদলের নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২৬, ২১:২৪ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ২১:২৪

নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের অভাব এবং জ্বালানি সংকটে দেশের তৈরি পোশাক কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমে গেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে ক্রেতারা ক্রয়াদেশ বাতিল করছেন এবং শিল্পটি বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে। এ পরিস্থিতিতে কারখানার উৎপাদন সচল রাখা ও জাতীয় অর্থনীতি রক্ষায় জাতীয় সংসদে সাধারণ আলোচনার দাবি জানিয়ে নোটিশ দিয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে পাবনা-১ (আসন নম্বর ৬৮) আসনের এই সংসদ সদস্য আলোচনার নোটিশ জমা দেন। 

নোটিশে উল্লেখ করা হয়, তৈরি পোশাকশিল্প বাংলাদেশের জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। দেশের মোট রফতানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ খাত থেকে। প্রায় ৪০ লাখ শ্রমিক সরাসরি এ শিল্পে কর্মরত। এ ছাড়া বিপুলসংখ্যক মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই খাতের ওপর নির্ভরশীল। ফলে তৈরি পোশাকশিল্পের স্থিতিশীলতা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক স্থিতিশীলতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

তবে বর্তমানে তীব্র জ্বালানি সংকটের কারণে শিল্পটি মারাত্মক হুমকির মুখে পড়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের অভাব, গ্যাসের নিম্নচাপ, মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাব এবং ডিজেল সরবরাহের সীমাবদ্ধতায় কারখানাগুলোর উৎপাদনশীলতা ও সক্ষমতা ব্যাপকভাবে কমে গেছে। সাম্প্রতিক বিভিন্ন তথ্য অনুযায়ী, এ পরিস্থিতিতে পোশাক খাতের উৎপাদন সক্ষমতা ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। এর ফলে বিদেশি ক্রেতারা ক্রয়াদেশ বাতিল করছেন। এতে শিল্পমালিকেরা আর্থিক ক্ষতির মুখে পড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে দেশের ভাবমূর্তি ও প্রতিযোগিতার সক্ষমতাও ঝুঁকিতে পড়ছে।
 
জ্বালানি সংকটের পাশাপাশি শ্রমিক অসন্তোষের বিষয়টিও নোটিশে তুলে ধরা হয়। এতে বলা হয়, ন্যায্য মজুরি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে বিভিন্ন বৈষম্যের প্রতিবাদে শ্রমিকেরা আন্দোলনে নামছেন। এতে অনেক ক্ষেত্রে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে শান্তিপূর্ণ ও সুসংগঠিত আলোচনা ব্যাহত হচ্ছে। পরিস্থিতির কারণে মালিকপক্ষকে কোনও কোনও ক্ষেত্রে কারখানা বন্ধ রাখতে হচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরির আশঙ্কাও প্রকাশ করা হয়।

নোটিশে আরও বলা হয়, শ্রমিকদের ন্যায্য দাবি ও চলমান অসন্তোষকে পুঁজি করে স্বার্থান্বেষী মহল ও ফ্যাসিবাদী গোষ্ঠী শিল্প খাতকে অস্থিতিশীল করা এবং দেশের অর্থনীতির ক্ষতি করার অপচেষ্টা চালাতে পারে। তাই শ্রমিকদের অধিকার ও দাবির প্রতি সংবেদনশীল থাকার পাশাপাশি যেকোনও ধরনের উসকানি বন্ধে সরকার, মালিক ও শ্রমিকপক্ষকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের জন্য নির্ধারিত তিন বছরের সময়সীমা ও সুযোগ যথাযথভাবে কাজে লাগানোর ওপরও নোটিশে গুরুত্ব দেওয়া হয়। এতে বলা হয়, পোশাকশিল্পের সক্ষমতা বৃদ্ধি, পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান, প্রযুক্তিগত উন্নয়ন এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরি করা সম্ভব। এ জন্য আগামী তিন বছরের একটি সুপরিকল্পিত ও টেকসই জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন জরুরি। 

নোটিশে বলা হয়, পোশাক খাতের সংকট কাটিয়ে ওঠা, শ্রমিকদের কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহব্যবস্থা গড়ে তোলা এবং এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ প্রয়োজন। সার্বিক জনস্বার্থ বিবেচনায় এসব বিষয়ে জাতীয় সংসদে অবিলম্বে বিস্তারিত সাধারণ আলোচনার আহ্বান জানানো হয়েছে।

/এসএমএ/আইএএম/
সম্পর্কিত
মিসরে দুই ট্রেনের সংঘর্ষে সাতজন নিহতের ঘটনায় জামায়াতের শোক
‘যারা বিএনপি সরকারকে ব্যর্থ করতে চাইবে, তাদেরকে ব্যর্থ করে দেওয়া হবে’
দেশে কি আদৌ কোনও সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরের 
সর্বশেষ খবর
‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের অনিয়ম তদন্তের এখতিয়ার নেই পল্লী উন্নয়ন বিভাগের
‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের অনিয়ম তদন্তের এখতিয়ার নেই পল্লী উন্নয়ন বিভাগের
অ্যান্ড্রয়েড ফোনে গুগল মেসেজেসের যে পাঁচ সেটিংস বন্ধ রাখা ভালো
অ্যান্ড্রয়েড ফোনে গুগল মেসেজেসের যে পাঁচ সেটিংস বন্ধ রাখা ভালো
তুরস্ক যাচ্ছেন ড. খলিলুর রহমান
তুরস্ক যাচ্ছেন ড. খলিলুর রহমান
সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেক বাসে আগুন, মালিক আটক
সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেক বাসে আগুন, মালিক আটক
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত