কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২৬, ১৩:৪৫ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৩:৫১

তুরস্কের আনতালিয়ার এক্সিবেশন সেন্টারে কপ-৩১-এর সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং তাদের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

এরপর তিনি ‘ওয়ার্ল্ড লিডার সামিট’ এ যোগ দেবেন। পরে প্রধানমন্ত্রী ‘জিরো ওয়েস্ট রাউন্ড টেবিল’ বৈঠকেও অংশ নেবেন বলে জানান তিনি। 

সম্মেলনের সভাপতিত্ব করছেন তুরস্কের পরিবেশ, নগরায়ন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুরাত কুরুম। 

উপ-প্রেস সচিব বলেন, ‘সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী উজবেকিস্তানের প্রসিডেন্টে শাভকাত মিরোমোনোভিভ মির্জিয়োয়েভ এবং চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং-এর সঙ্গে আলাদা আলাদাভাবে সাইডলাইনে প্রধানমন্ত্রীর বৈঠক রয়েছে।’ 

রাতে বিশ্বনেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের দেওয়া নৈশভোজে অংশ নেবেন তারেক রহমান। এর আগে  মঙ্গলবার (১০ নভেম্বর) এই সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী ঢাকা থেকে আনতালিয়ায় পৌঁছান। তার সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী জুবাইদা রহমান। 

প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলনে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। 

/এমকে/এসটি/
সম্পর্কিত
কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন যেসব বিশ্বনেতা
নারীস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ
বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে আগ্রহী তুরস্ক
সর্বশেষ খবর
জন্ম নিবন্ধনের নথিতে গরমিল, ইউপি চেয়ারম্যানসহ দুইজনকে শোকজ
জন্ম নিবন্ধনের নথিতে গরমিল, ইউপি চেয়ারম্যানসহ দুইজনকে শোকজ
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির
বৃহস্পতিবার থেকে জমাদিউস সানি মাস গণনা শুরু
বৃহস্পতিবার থেকে জমাদিউস সানি মাস গণনা শুরু
সর্বাধিক পঠিত
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান