বৃহস্পতিবার থেকে জমাদিউস সানি মাস গণনা শুরু

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ নভেম্বর ২০২৬, ১৩:৩৪ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৩:৩৪

বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে পবিত্র জমাদিউস সানি মাস গণনা করা শুরু হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় জানানো হয় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ১১ নভেম্বর জমাদিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে। সে হিসেবে আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার থেকে পবিত্র জমাদিউস সানি মাস গণনা করা শুরু হবে।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামান।

সভায় ১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করে জাতীয় চাঁদ দেখা কমিটি।

এ সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক, তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. আজগর আলী, ইসলামিক ফাউন্ডেশন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. মমিনুল ইসলাম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাবের মোহাম্মদ শোয়াইব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম, ঢাকা রেসিন্ডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মো. মহিউদ্দিন, চকবাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার প্রফেসর ওবায়দুল হক, লালবাগ শাহী মসজিদের সানী খতিব মুফতি আফনান মুহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসটি/ 
সম্পর্কিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে যে কর্মসূচি পালিত হলো বায়তুল মোকাররমে
মঙ্গলের চাঁদ থেকে নমুনা সংগ্রহ করবে জাপানের এমএমএক্স
‘জাতীয় মসজিদের খতিবের কিছু হলে ধর্মপ্রাণ মানুষ দাঁতভাঙা জবাব দেবে’
সর্বশেষ খবর
কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির
কঙ্গোতে প্রাদুর্ভাব ছড়াচ্ছে  ইবোলা, আক্রান্ত ছাড়ালো ১১ হাজার
কঙ্গোতে প্রাদুর্ভাব ছড়াচ্ছে ইবোলা, আক্রান্ত ছাড়ালো ১১ হাজার
‘আপনি অতিথি, আমাদের শান্তিতে থাকতে দেন’, ওসিকে নিষিদ্ধ  ছাত্রলীগ নেতার হুমকি
‘আপনি অতিথি, আমাদের শান্তিতে থাকতে দেন’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি
সর্বাধিক পঠিত
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান