পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৬, ১৮:৩২ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৮:৩২

শারীরিক অসুস্থতার কারণে জাতীয় সংসদের সদস্যপদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। পদত্যাগের কারণ ব্যাখ্যা করে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের কাছে দেওয়া চিঠিতে তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন থাকায় নিজের স্বাস্থ্য ও সুস্থতা পুনরুদ্ধারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চান তিনি।

পদত্যাগপত্রে ওসমান ফারুক উল্লেখ করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ১৪ নভেম্বর ২০২৬ থেকে পদত্যাগ কার্যকর করার অনুরোধ জানিয়েছেন তিনি।

চিঠিতে তিনি লেখেন, সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া তার জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক। কিশোরগঞ্জের জনগণের প্রতিনিধিত্ব করা এবং তাদের সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের বড় সম্মান ও গৌরবের বিষয়।

পদত্যাগপত্র

দায়িত্ব পালনকালে স্পিকারের আন্তরিক সৌজন্য, সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ওসমান ফারুক। একই সঙ্গে সংসদের সহকর্মী এবং কিশোরগঞ্জের মানুষের প্রতি শুভেচ্ছা জানান তিনি।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
বিদেশে অপপ্রচার মোকাবিলায় লবিস্ট ও আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব সংসদে
সর্বশেষ খবর
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে: জোনায়েদ সাকি
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে: জোনায়েদ সাকি
শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া: গাজীপুরে ৭০ কারখানায় ছুটি ঘোষণা
শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া: গাজীপুরে ৭০ কারখানায় ছুটি ঘোষণা
মৃত্যুর পর সব সম্পত্তি তামিল জনগনকে দেওয়ার সিদ্ধান্ত রজনীকান্তের
মৃত্যুর পর সব সম্পত্তি তামিল জনগনকে দেওয়ার সিদ্ধান্ত রজনীকান্তের
সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে 
সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে 
সর্বাধিক পঠিত
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
পুলিশ ও প্রশাসনে শুদ্ধি অভিযান: নজরদারিতে কারা
পুলিশ ও প্রশাসনে শুদ্ধি অভিযান: নজরদারিতে কারা
যুবদলের একসঙ্গে ৩ ইউনিটের কমিটি ঘোষণা, পদ পেলেন যারা
যুবদলের একসঙ্গে ৩ ইউনিটের কমিটি ঘোষণা, পদ পেলেন যারা