জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২৬, ১০:১১ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১০:১২

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (২২ নভেম্বর) সকালে সেখানে গেলে আয়োজকরা তাকে বরণ করেন। ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। সভাপতিত্ব করছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তিনি।

এবারের জাতীয় এসএমই পণ্য মেলায় ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন।

/এমকে/আরকে/
সম্পর্কিত
সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী, শুরুতে কোন দল
স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী, বললেন ‘এটাই ছিল মায়ের জীবনের শেষ অনুষ্ঠান’
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
ফুটবলারের মুখে বল ছুড়ে বিতর্কে মেসি, মায়ামির বড় হার
ফুটবলারের মুখে বল ছুড়ে বিতর্কে মেসি, মায়ামির বড় হার
পাবনায় নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার
পাবনায় নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার
কুশিয়ারায় ঘাট নির্মাণ শেষ, তবুও কেন চালু হচ্ছে না ফেরি
কুশিয়ারায় ঘাট নির্মাণ শেষ, তবুও কেন চালু হচ্ছে না ফেরি
‘দাম বাড়লে বাসি-নষ্ট সবজি কিনতে হয়’
‘দাম বাড়লে বাসি-নষ্ট সবজি কিনতে হয়’
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা