সরকার নোট অব ডিসেন্ট মেনেই জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে: মাহদী আমিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ নভেম্বর ২০২৬, ১৬:২৫ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৬:২৮

বিএনপি সরকার নোট অব ডিসেন্ট মেনেই জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন  প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সোমবার (২৩ নভেম্বর) বেলা ৩টা‌ ২০ মিনিটে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ বৈঠক করেছেন এনসিপির প্রতিনিধি দল। ওই বৈঠকের বিষয়ে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর বৈঠকে আসলে শর্ত বলতে কিছু ছিল না। মতবিনিময়ের ক্ষেত্রে এনসিপির প্রতিনিধি দল উনাদের বিষয়গুলো তুলে ধরেছিল এবং প্রধানমন্ত্রী সরকারের অবস্থান তুলে ধরেছেন।

তিনি বলেন, সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট। প্রধানমন্ত্রী জাতীয় সংসদেও সেটা সুস্পষ্ট বলেছেন, বিএনপি সরকার নোট অব ডিসেন্টের মতো করে যেভাবে নির্বাচনি ম্যানুফেস্টোতে ও নির্বাচনি পথসভায় বলেছে, তা শতভাগ বাস্তবায়ন করবে।  

তিনি বলেন, আমরা দেখেছি সরকার গঠনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রেকর্ড পরিমাণ অর্ডিন্যান্স আইনে রূপান্তর করা হয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং সেটা আমরা নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী শতভাগ বাস্তবায়ন করবো।

সাংবাদিকদের এক প্রশ্ন তিনি বলেন, এখানে ঐক্য নতুনভাবে হওয়ার কিছু নেই। জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি সে সময় একটা ঐক্য ফুটে উঠেছিল। সব শ্রেণি-পেশার মানুষ তখন ফ্যাসিবাদী শক্তিকে প্রথিত করার জন্য এক হয়েছিল, সেটা এখনও আছে। এই বাংলাদেশের সব জনগণই রাষ্ট্র ক্ষমতার মালিক। সেখানে ইতিমধ্যেই ঐক্য প্রতিষ্ঠিত হয়ে রয়েছে।

/আইএএম/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে শর্ত বলতে কিছু ছিল না: মাহদী আমিন
পোশাক খাতে অস্থিতিশীলতায় নির্দিষ্ট গোষ্ঠীর অনুপ্রবেশ রয়েছে: মাহদী আমিন
তারেক রহমানের রাজনীতির মৌলিক লক্ষ্য ‘সবার আগে বাংলাদেশ’: মাহদী আমিন
সর্বশেষ খবর
প্যারিস হয়ে নিউইয়র্ক যাচ্ছেন খলিলুর রহমান
প্যারিস হয়ে নিউইয়র্ক যাচ্ছেন খলিলুর রহমান
বাংলাদেশের আরিফ তিন ম্যাচ নিষিদ্ধ, জরিমানা রোনালদোর চেয়েও বেশি! 
বাংলাদেশের আরিফ তিন ম্যাচ নিষিদ্ধ, জরিমানা রোনালদোর চেয়েও বেশি! 
এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ৩৩ হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন, দেখবেন যেভাবে
এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ৩৩ হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন, দেখবেন যেভাবে
বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে ভারতের কিছু সংগঠন: এনসিপি
বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে ভারতের কিছু সংগঠন: এনসিপি
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক