প্যারিস হয়ে নিউইয়র্ক যাচ্ছেন খলিলুর রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২৬, ১৬:২৮ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৬:২৮

ঢাকায় স্বল্প সময়ের জন্য অবস্থান করে কূটনৈতিক ব্যস্ততা শেষে সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক চলে যাচ্ছেন।

সোমবার (২৩ নভেম্বর) তিনি ঢাকা থেকে ফ্রান্সের রাজধানী প্যারিস যাবেন। সেখানে আগামী ২৫ নভেম্বর তিনি ইউনেস্কোর সদর দফতরে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানবাধিকার’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। এরপর তিনি নিউইয়র্ক যাবেন।

কূটনৈতিক সূত্র বলছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) পর্যন্ত খলিলুর রহমানের ঢাকায় থাকার পরিকল্পনা ছিল। কিন্তু হঠাৎ সিদ্ধান্তে পরিবর্তন করে আগেই ঢাকা ছাড়ছেন তিনি। ঢাকা ছাড়ার আগে খলিলুর রহমান রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, প্রায় আড়াই মাস পর গত শনিবার ঢাকায় ফিরেন সাধারণ পরিষদের সভাপতি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালনের জন্য গত ৩১ আগস্ট থেকে দেশে ছিলেন না খলিলুর রহমান। তিনি গত সেপ্টেম্বরে ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন।

সবশেষ, নিউইয়র্ক থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগদান করেন খলিলুর রহমান।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
টানা দরপতনের পর অবশেষে বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম
২০২৭ সালের শুরুতে ইরানে আবারও হামলার ইঙ্গিত ট্রাম্পের
ডেমোক্র্যাটদের জয়ের পর ইরান আরও আগ্রাসী হয়েছে: ট্রাম্প
সর্বশেষ খবর
সরকার নোট অব ডিসেন্ট মেনেই জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে: মাহদী আমিন
সরকার নোট অব ডিসেন্ট মেনেই জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে: মাহদী আমিন
বাংলাদেশের আরিফ তিন ম্যাচ নিষিদ্ধ, জরিমানা রোনালদোর চেয়েও বেশি! 
বাংলাদেশের আরিফ তিন ম্যাচ নিষিদ্ধ, জরিমানা রোনালদোর চেয়েও বেশি! 
এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ৩৩ হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন, দেখবেন যেভাবে
এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ৩৩ হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন, দেখবেন যেভাবে
বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে ভারতের কিছু সংগঠন: এনসিপি
বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে ভারতের কিছু সংগঠন: এনসিপি
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক