আগামী জুনে বেলজিয়াম যাবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২৬, ১৭:৪৫ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৭:৪৫

আগামী বছরের জুন মাসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদর দফতর বেলজিয়াম সফর করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি ইইউ শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন বলে নিশ্চিত করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ডিক্যাব টকে তিনি এসব কথা বলেন।

ইইউ-বাংলাদেশ সম্পর্কের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে দেওয়া এক বক্তব্যে রাষ্ট্রদূত জানান, প্রধানমন্ত্রী আগামী জুনে বেলজিয়ামের ব্রাসেলস সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

দ্বিপক্ষীয় সম্পর্কের গতিপ্রকৃতি ব্যাখ্যা করে ইইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বর্তমানে কার্যকর রাজনৈতিক সংলাপ চলছে এবং উভয় পক্ষই সম্পর্ককে আরও কৌশলগত সহযোগিতার পর্যায়ে নিয়ে যেতে আগ্রহী। আস্থা, ন্যায্যতা ও অভিন্ন লক্ষ্যের ভিত্তিতে একটি শক্তিশালী অংশীদারত্ব গড়ে তোলাই দুই পক্ষের অভিন্ন আকাঙ্ক্ষা।

প্রধানমন্ত্রীর এই ব্রাসেলস সফরকে ঢাকা ও ব্রাসেলসের মধ্যকার ‘ব্যাপকভাবে জোরদার হওয়া সম্পর্কের স্পষ্ট প্রতিফলন’ হিসেবে উল্লেখ করেন তিনি।

সফরের আগে ব্যস্ত কূটনৈতিক সূচি

রাষ্ট্রদূত জানান, প্রধানমন্ত্রীর জুনের সফরের আগে আগামী কয়েক মাসে ইইউ ও বাংলাদেশের মধ্যে ধারাবাহিক কিছু গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

ডিসেম্বরে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে প্রথম সরাসরি আলোচনার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। একই মাসে ইইউর ২৭ সদস্য রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অভিবাসন সহযোগিতা নিয়ে আলোচনা এবং ৯ ডিসেম্বর নতুন ইউরোপীয় নিরাপত্তা কৌশল প্রকাশ করা হবে।

জানুয়ারিতে ঢাকায় ইউরোপীয় সীমান্তরক্ষী সংস্থা ‘ফ্রন্টেক্স’-এর সঙ্গে কার্যনির্বাহী ব্যবস্থা (ওয়ার্কিং অ্যারেঞ্জমেন্ট) নিয়ে আলোচনা শুরুর প্রত্যাশা রয়েছে।

আগামী বছরের প্রথমার্ধ  ইইউ-বাংলাদেশ ‘পার্টনারশিপ অ্যান্ড কো-অপারেশন এগ্রিমেন্ট’ (পিসিএ) সইয়ের আশা করছে ইউরোপীয় ইউনিয়ন।

মার্চে ব্রাসেলসে অনুষ্ঠেয় তৃতীয় ইন্দো-প্যাসিফিক মিনিস্টেরিয়াল ফোরামে অর্থনৈতিক, সামুদ্রিক ও জলবায়ু নিরাপত্তার মতো বিষয়ে বাংলাদেশের জোরালো অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।

আগামী বছরের ৫ ও ৬ এপ্রিল ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর সঙ্গে যৌথভাবে ঢাকায় প্রথমবারের মতো ‘বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম’ আয়োজন করবে ইইউ।

/এসও/ইউএস/
সম্পর্কিত
এনসিপির সঙ্গে দুপুরে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক আজ, প্রাধান্য পাবে যেসব বিষয়
প্রধানমন্ত্রীর সংলাপ: ঐক্যের উদ্যোগ, নাকি রাজনৈতিক সমীকরণ?
সর্বশেষ খবর
‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে
‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে বড় পরিবর্তন, শীর্ষে ময়মনসিংহ বোর্ডে
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে বড় পরিবর্তন, শীর্ষে ময়মনসিংহ বোর্ডে
ডেঙ্গুতে একদিনে আরও দুই মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৬৭
ডেঙ্গুতে একদিনে আরও দুই মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৬৭
বন্যাকবলিত নেপালের পাশে দাঁড়াচ্ছে ভারত, বড় অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা
বন্যাকবলিত নেপালের পাশে দাঁড়াচ্ছে ভারত, বড় অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক