শান্তিরক্ষায় সশস্ত্রবাহিনীর প্রশংসা করলেন আইরিন খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২৬, ১৬:৩৭ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৬:৩৭

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান দেশের সার্বভৌমত্ব রক্ষা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনীর অবদানের কথা তুলে ধরেছেন। এ সময় তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের সাহস ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।

সোমবার (২৩ নভেম্বর) নিউইয়র্কে বাংলাদেশের ৫৬তম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ শ্রদ্ধা জানান।

নিউইয়র্কে বাংলাদেশ দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইরিন খান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বিত অভিযান এবং স্বাধীনতাসংগ্রামে তাদের সম্মিলিত প্রচেষ্টার কথা স্মরণ করেন। তিনি এই যৌথ প্রচেষ্টাকে মুক্তিযুদ্ধের একটি নির্ণায়ক মুহূর্ত হিসেবে অভিহিত করেন।

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অবদানের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বাংলাদেশি শান্তিরক্ষীদের শৃঙ্খলা ও পেশাদারত্বের প্রশংসা করেন। তিনি বলেন, অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতেও বাংলাদেশি শান্তিরক্ষীরা ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে সুরক্ষা দিচ্ছেন। একই সঙ্গে দীর্ঘস্থায়ী শান্তির ভিত্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

আইরিন খান দেশের অভ্যন্তরে দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা প্রদান এবং অবকাঠামোগত উন্নয়নেও সশস্ত্র বাহিনীর অবদানের কথা তুলে ধরেন।

বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্ব বজায় রাখায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একইসঙ্গে শান্তি, মানবিক কার্যক্রম ও আন্তর্জাতিক সংহতির প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধি, রাষ্ট্রদূত, সামরিক উপদেষ্টা, সামরিক প্রতিনিধি এবং অন্যান্য কূটনীতিক উপস্থিত ছিলেন।

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
আমিরাতের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে ড.খলিলুর রহমানের বৈঠক
২০২৫ সালে প্রতি ঘণ্টায় আপনজনের হাতে ৫ নারী খুন: জাতিসংঘ
রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানতে মিয়ানমারকে ১৪ দেশের আহ্বান
সর্বশেষ খবর
বিরোধী দলকে দমন-পীড়নে হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন জিয়াউল: চিফ প্রসিকিউটর
বিরোধী দলকে দমন-পীড়নে হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন জিয়াউল: চিফ প্রসিকিউটর
সিন্ধু ভাগের পরিকল্পনার বিরুদ্ধে রাজপথে হাজারো মানুষ, উঠলো ‘স্বাধীন সিন্ধুদেশ’ স্লোগান
সিন্ধু ভাগের পরিকল্পনার বিরুদ্ধে রাজপথে হাজারো মানুষ, উঠলো ‘স্বাধীন সিন্ধুদেশ’ স্লোগান
চলন্ত অবস্থায় ছিঁড়ে গেছে রংপুর হাসপাতালের লিফটের তার, দুর্ভোগে রোগীরা
চলন্ত অবস্থায় ছিঁড়ে গেছে রংপুর হাসপাতালের লিফটের তার, দুর্ভোগে রোগীরা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণ
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণ
সর্বাধিক পঠিত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারহানা
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স