পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বুধবার (২৫ নভেম্বর) পাকিস্তানের রাষ্ট্রপতির সরকারি বাসভবন আইওয়ান-ই-সদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্যরা এবং সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।