কলাবাগানে জোড়া খুন

‘সিসিটিভির ফুটেজে ঘাতকরা’ (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৬, ২০:৪১আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ২১:০০

সিসিটিভি ফুটেজ কলাবাগানে বাসায় ঢুকে ইউএসএইডের কর্মকর্তা জুলহাজ মান্নান ও নাট্যকর্মী মাহবুব তনয়কে হত্যা করে দুর্বৃত্তদের দৌড়ে পালিয়ে যাওয়ার দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে বলে দাবি করেছে পুলিশ।

গলির ভেতরের একটি ভবনের সিসি ক্যামেরার ফুটেজে তাদের দৌড়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে। পুলিশ ওই ফুটেজ জব্দ করেছে। ভিডিও ফুটেজ দেখে হত্যাকারীদের চিহ্নিত করার চেষ্টা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

তবে দুর্বৃত্তদের দৌড়ে যাওয়ার গলি থেকে সিসিটিভির দূরত্ব কিছুটা বেশি হওয়ায় খুনিদের শনাক্ত করা শক্ত হবে বলে মনে করা হচ্ছে।

ঘটনার পর সোমবার রাতেই ভিডিও ফুটেজ জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এ বিষয়ে তদন্তের স্বার্থে কোনও কথা বলতে চাননি কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, প্রথমে একসঙ্গে চার ব্যক্তি ব্যাগ হাতে দৌড়ে যাচ্ছে। কয়েক সেকেন্ড পর আরও এক যুবক তাদের পেছনে দ্রুত দৌড়াচ্ছে। তার অল্প সময় পর তাদের পেছনে পেছনে প্রথমে ১ জন পরবর্তীতে দুইজন ও আরও একজন দৌড়াচ্ছেন। তবে তাদের কারো চেহারাই স্পষ্ট নয়।

সোমবার সন্ধ্যায় রাজধানীর কলাবাগানে খুন হন ইউএসএআইডির কর্মকর্তা ও মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল অফিসার জুলহাজ মান্নান (৩৫) ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব তনয় (২৮)। নিহত জুলহাজ সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাতো ভাই। জুলহাজ বাংলাদেশে সমকামীদের অধিকার নিয়ে কাজ করতেন। ‘রূপবান’ নামে একটি পত্রিকাও সম্পাদনা করতেন তিনি। অন্যদিকে তনয় আশা ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেন। লোকনাট্য নামের একটি থিয়েটারের সঙ্গে তিনি যুক্ত ছিলেন।

সিসিটিভির ক্যামেরার ফুটেজের বিষয়ে প্রশ্ন করা হলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেন, ‘এলাকাটি অত্যন্ত সুরক্ষিত। সিসি টিভির ক্যামেরার ফুটেজ পাওয়া গেলে তাদের গ্রেফতারে সুবিধা হতো। তবে সিসি টিভির জন্য আমরা কাউকে জোর করতে পারি না। এ বিষয়ে সবার নিরাপত্তা বোধ থাকতে হবে।’

/এআরআর/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গালাগালির ‘সংস্কৃতি’, বাকস্বাধীনতার সীমা এবং সন্ত্রাসবিরোধী আইনের ‘ব্যবহার’ 
গালাগালির ‘সংস্কৃতি’, বাকস্বাধীনতার সীমা এবং সন্ত্রাসবিরোধী আইনের ‘ব্যবহার’ 
বিশ্বের সবচেয়ে বড় কাটলফিশের মিলনমেলা এবার যেন নিস্তব্ধ সমুদ্র
বিশ্বের সবচেয়ে বড় কাটলফিশের মিলনমেলা এবার যেন নিস্তব্ধ সমুদ্র
মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আযাদের আপিল শুনানি পেছালো 
মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আযাদের আপিল শুনানি পেছালো 
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ