রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০১৬, ০৬:৩৩আপডেট : ০২ মে ২০১৬, ০৭:১০

রাজধানীর ডেমরা, উত্তরা ও মতিঝিলে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় পুলিশসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের একজনের পরিচয় পাওয়া যায়নি।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ট্রাকচাপায় নিহত হন পুলিশ কনস্টেবল মো. দেলোয়ার হোসেন (৪০)। যাত্রাবাড়ী থানার এপিএসআই আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ভোরে কাজলার ফাতেমা নাজ ফিলিং স্টেশনের সামনে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা তিনি গুরুতর আহত হন। সকাল ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে ‍মৃত ঘোষণা করেন।  

ডেমরা জোনের এই কনস্টেবল ‍দুর্ঘটনার সময় যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকায় কর্মরত ছিলেন। 

আরও পড়ুন:  কাওরান বাজারে মার্কেটে আগুন কাওরান বাজারে মার্কেটে আগুন, পুড়েছে দেড় শতাধিক দোকান

অপরদিকে, রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডে রবিবার রাত ৮টার দিকে প্রাইভেট কারের ধাক্কায় এনায়েত হোসেন (৫০) নামে এক ব্যক্তি গুরুতর হন। ছেলে নুরে আলম প্রথমে তাকে উত্তরার একটি বেসরকারী হাসপাতালে, পরে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং সবশেষে ঢামেকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টায় তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে রবিবার রাত ৯টার দিকে রাজধানীর মতিঝিলে কমলাপুরের জসিম উদ্দীন রোডে অজ্ঞাত এক নারী রাস্তায় পার হওয়ার সময় প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন। রিমন নামে এক ব্যক্তি তাকে ঢামেকে নিয়ে এলে রাত ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢামেক পুলিশ ফাঁড়ির নায়েক রফিকুল ইসলাম শেষোক্ত ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেন।        

/এআইবি/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি