পাবনায় বিক্রয় কর্মকর্তার ৯ টুকরা লাশ উদ্ধার, আটক ১

পাবনা প্রতিনিধি
০৪ মে ২০১৬, ০২:৫১আপডেট : ০৪ মে ২০১৬, ০৩:২৩

পাবনায় বিক্রয় কর্মকর্তার ৯ টুকরা লাশ উদ্ধার, আটক ১ পাবনায় গাজী পাম্পের বিক্রয় কর্মকর্তা আকতারুজ্জামানের (৩৫) নয় টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় শহরের কৃষ্ণপুরের একটি ৫ তলা বাড়ির নিচতলা তার লাশ উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে তার দূর সম্পর্কের চাচাতো ভাই রাহিদুজ্জামান রাহেদকে আটক করা হয়েছে।
নিহত আকতারুজ্জামান কুষ্টিয়ার মিরপুর উপজেলার পাইকপাড়ার নান্দিয়া গ্রামের আলতাব হোসেনের ছেলে। তিনি গাজী পাম্পে বিক্রয় কর্মকর্তা হিসেবে পাবনায় কর্মরত ছিলেন। তিনি শহরের কৃষ্ণপুরের একটি ৫ তলা বাড়ির নীচ তলায় ভাড়াটিয়া হিসেবে বাস করতেন। 

আরও পড়তে পারেন: জঙ্গি সন্দেহে সিঙ্গাপুর ও ঢাকায় ১৩ বাংলাদেশি আটক, সরকার উৎখাতের পরিকল্পনা!

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আখতারুজ্জামান শহরের কৃষ্ণপুর মহল্লার জামিল হোসেনের বাসায় তার চাচাতো ভাই রাহেদুজ্জামানকে নিয়ে ভাড়া থাকতেন। মঙ্গলবার সারাদিন তার কোনও খোঁজ না পেয়ে অফিসের লোকজন পুলিশকে খবর দেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তার রুমমেট রাশিদুজ্জামানকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ওই বাসা থেকে আকতারুজ্জামানের নয় টুকরা লাশ উদ্ধার করে পুলিশ।
গাজী পাম্পের টেরিটোরি সেলস ম্যানেজার সবুজ মিয়া বলেন, গত সোমবার রাত সাড়ে ৯ টার দিকে তার (আকতারুজ্জামান) সঙ্গে আমার শেষ কথা হয়। পরে দুপুর পর্যন্ত তার খোঁজ না পেয়ে তার বাসায় গেলে তার রুমমেট রাহেদ আমাকে জানায় সে গ্রামের বাড়িতে জরুরি কাজে গেছে। এসময় রুমমেট পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আমাদের সন্দেহ হয়। পরে পুলিশকে অবহিত করলে রাহেদকে আটক করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে হত্যার কথা স্বীকার করে। 

আরও পড়তে পারেন: মন্ত্রী-এমপি ও সাংবাদিকদের হত্যার পরিকল্পনা ছিল

 /এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম