অপরিচিতদের চিহ্নিত করার উদ্যোগ

মহল্লায় মহল্লায় ‘সার্ভেইল্যান্স টিম’ গঠন করবে ডিএমপি

বাংলা ট্রি্বিউন রিপোর্ট
০৪ মে ২০১৬, ১৫:৫৩আপডেট : ০৪ মে ২০১৬, ১৯:৪৩

ডিএমপি রাজধানীর প্রতিটি মহল্লায় এবং ওয়ার্ডে স্থানীয় বাসিন্দা ও পেশাজীবীদের নিয়ে সমন্বিত সার্ভেইল্যান্স টিম গঠন করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রতিটি এলাকায় কারা আসা যাওয়া করে সেবিষয়ে এবং অপরিচিত কাউকে দেখা গেলে ওই টিমের সদস্যরা পুলিশকে জানাবে। বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এই তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা নতুন একটি উদ্যোগ নিয়েছি। প্রতিটি মহল্লায়, প্রতিটি ওয়ার্ডে জনপ্রতিনিধি, সাংবাদিক, পুলিশ, রাজনীতিবিদ, পেশাজীবী এবং পুলিশের সমন্বয়ে একটি করে সার্ভেইল্যান্স টিম গঠন করবো। এরইমধ্যে গত সপ্তাহ থেকে এই কার্যক্রম শুরু করেছি। টিমের সদস্যদের কাজ হবে, এলাকায় কারা আসা যাওয়া করে, কার মুভমেন্ট কেমন, কেউ কোনও ধরনের অপরাধে সঙ্গে জড়িত কিনা, কারও আচারণ সন্দেহজনক কিনা তা পর্যবেক্ষণ করবেন। পুলিশকে তা জানাবেন।’
কমিশনার বলেন, ‘সন্ত্রাসী কার্যক্রম, চুরি-ডাকাতি, ছিনতাই, মাদক ও ইভটিজিং প্রতিরোধ করার জন্য আমরা এই সার্ভেইল্যান্স টিম গঠন করব। প্রতিটি মহল্লার স্থানীয় জনসাধারণ নিয়ে এই টিমে কাজ করবো। পুলিশের একার পক্ষে জননিরাপত্তা দেওয়া অত্যন্ত কঠিন। এটাকে টেকসই করতে হলে একদিকে আমাদের তথ্যভাণ্ডার গড়ে তুলতে হবে। অন্যদিকে স্থানীয় জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। এতে মানুষের মন থেকে অপরাধভীতি দূর হবে, পুলিশভীতি দূর হবে।’
তিনি আরও বলেন, ‘আমার মেয়ে স্কুলে যাওয়ার পথে ইভটিজিংয়ের শিকার হবে না, আমার ভাই ব্যবসা করবে কাউকে চাঁদা দিতে হবে না- এমন একটি সমাজ গঠণ করতে চাই। এই পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই। এক্ষেত্রে সবাইকে সহযোগিতা করতে হবে।’

আরও পড়ুন-

জঙ্গিরা অচিরেই দেশের গ্রামগুলো দখল করবে

পুলিশের কাছে ৪০ লাখ ভাড়াটিয়ার তথ্য: আসবাবপত্রের দিকেও নজর রাখতে হবে

/এআরআর/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম