পুলিশের কাছে ৪০ লাখ ভাড়াটিয়ার তথ্য: আসবাবপত্রের দিকেও নজর রাখতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০১৬, ১৪:১৭আপডেট : ০৪ মে ২০১৬, ১৯:৫২

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া

বাড়িতে নতুন ভাড়াটিয়া আসলে বা ভাড়াটিয়া চলে গেলেও সেই তথ্য পুলিশকে জানাতে হবে। ভাড়াটিয়া কেমন আসবাবপত্র নিয়ে বাসায় উঠছেন তাও খেয়াল রাখতে হবে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া এই তথ্য জানিয়েছেন। পুলিশের কাছে ৪০ লাখ ভাড়াটিয়ার তথ্য আছে বলেও জানিয়েছেন তিনি।
ডিএমপি কমিশনার আরও বলেন, ‘ছাত্র ও ক্ষুদ্র ব্যবসার কথা বলে একটি ব্যাগ নিয়ে বাসায় ওঠে অপরাধীরা। তাই বাসা ভাড়া দেওয়ার সময় খেয়াল রাখতে হবে তারা কেমন জিনিসপত্র নিয়ে বাসায় উঠছে। সন্দেহ হলে পুলিশকে জানাবেন।’
এছাড়া বাসা ভাড়া দেওয়ার সময় অবশ্যই ভাড়াটিয়াদের তথ্য সংরক্ষণ করতে হবে এবং তাদের বিষয়ে সংশ্লিষ্ট থানায় জানাতে হবে বলে ডিএমপি কমিশনার জানিয়েছেন।
তিনি জানান, ৪০ লাখ ভাড়াটিয়ার তথ্য ফরম সংগ্রহ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব ফরম এখন যাচাই-বাছাই করা হচ্ছে। বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
কমিশনার বলেন, ‘আমরা ৪০ লাখ ভাড়াটিয়ার ফরম ইতোমধ্যে পেয়েছি। এসব ফরম আমরা নিয়ে বসে নেই। যেগুলো সন্দেহ হচ্ছে সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। যে ফরমে সন্দেহ হচ্ছে সেখানেই আমরা যাচ্ছি। কেউ যদি ভুল তথ্য দিয়ে থাকে তাহলে আমরা স্থায়ী ঠিকানায় যাবো। তার বিরুদ্ধে তদন্ত করা হবে। ভুল তথ্য পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন- 

ব্যক্তিগত গাড়িতে সাংবাদিক-পুলিশ লেখা স্টিকার নিষিদ্ধ

এবার রহমতুল্লাহ ও তরিকুলকে ফেরত দেবে ভারত

/এআরআর/এসটি/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের