জিয়া ও খালেদাকে ধিক্কার জানালেন জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০১৬, ০৯:০৯আপডেট : ১২ মে ২০১৬, ০৯:১৯

সজীব ওয়াজেদ জয়

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলটির বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি ধিক্কার জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও গোলাম আজমকে বাংলাদেশে প্রবেশের সুযোগ এবং নাগরিকত্ব দেওয়ার অভিযোগ তুলে ফেসবুকে নিজের পেজে এক পোস্টে তিনি এই ধিক্কার জানান।

বৃহস্পতিবার ভোর রাতে প্রকাশিত পোস্টে তিনি লিখেছেন, ‘গতকাল (মঙ্গলবার দিনগত মধ্যরাতে) জঘন্যতম একজন রাজাকার নিজামির ফাঁসি হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধে জামায়াত ও পাকিস্তানী সেনাবাহিনীর হাতে ৩০ লক্ষ শহীদের খুনের বিচার করতে ৪৫ বছর লেগে গেছে। দেশ থেকে পলাতক নিজামি এবং গোলাম আজমকে দেশে ফিরিয়ে এনে জিয়াউর রহমান তাদেরকে নাগরিকত্ব দেন। তার স্ত্রী খালেদা জিয়া নিজামিকে তার সরকারের মন্ত্রী বানিয়েছিলেন। তাদেরকে ধিক্কার জানাই।’ জয়ের স্ট্যাটাস

যুদ্ধাপরাধীদের বিচারের কৃতিত্ব আওয়ামী লীগের দাবি করে জয় আরও লিখেন, ‘নিজামি এবং বাকি যুদ্ধাপরাধীদেরকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বিচারের আওতায় আনেন। এটি পুরো আওয়ামী লীগের এক অসাধারণ অর্জন। যুদ্ধাপরাধীদেরকে অভিযুক্ত করে দোষী সাব্যস্ত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই।’

আরও পড়ুন- 

নিজামীর ফাঁসিতে পাকিস্তানের কান্না

‘আমি চাইলে ক্যাম্পাস চলবে, না চাইলে চলবে না’

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক