যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৬, ০৩:৪১আপডেট : ১৬ মে ২০১৬, ১০:৫৭

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের রিকশারোহী দুই সদস্য নিহত হয়েছেন। নিহতেরা সম্পর্কে মা ও মেয়ে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ীর সায়েদাবাদ জনপথ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

-

জানা যায়, সায়েদাবাদ জনপথ মোড়ে মালবাহী এক কন্টেইনার একটি রিকশাকে ধাক্কা দিলে রিকশাচালক ও একই পরিবারের তিন সদস্যসহ চারজন গুরুতর আহত হন। পথচারীদের সহায়তায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
নিহত মায়ের নাম মাহিনুর বেগম (৪৫) ও মেয়ের নাম শাহনাজ (৫)। দুর্ঘটনার অপর শিকার লেবু মিয়া (৫৫) ঢামেকে চিকিৎসাধীন। তিনি নিহত মাহিনুরের স্বামী ও শাহনাজের বাবা।
গেন্ডারিয়ার ধূপখোলা এলাকার নামাপাড়ায় এই পরিবারের বাস। স্থায়ী নিবাস মুন্সীগঞ্জ জেলার লৌহজং।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক মা ও মেয়ে নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন:  মোটরসাইকেল দুর্ঘটনা রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

/বি/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম